ফাইল ছবি
নিউজ ডেস্কঃ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে মার্কিন মুল্লুকে প্রবাসী বাংলাদেশি ও দলীয় নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে অভূতপূর্ব প্রাণচাঞ্চল্য। নিউইয়র্ক থেকে ভার্জিনিয়া, যুক্তরাষ্ট্রের প্রতিটি প্রান্তে চলছে উৎসবমুখর প্রস্তুতি।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন ঘিরে আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে উৎসবের আমেজ।
দলের প্রধানকে স্বাগত জানাতে প্রায় প্রতিদিনই নানা কর্মসূচি পালন করছে যুক্তরাষ্ট্র বিএনপি। কোথাও স্বাগত মিছিল, কোথাও কর্মীসভার আয়োজন। কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এসব কর্মসূচিতে অংশ নিয়ে দলীয় নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেয়ার আহ্বান জানাচ্ছেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বলেন, ইতিমধ্যে আমি ব্যক্তিগতভাবে নিউ ইংল্যান্ড বিএনপিতে কর্মী সভা করেছি। সেখানে নেতাকর্মী অত্যন্ত উৎসাহিত।
যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবু সাইদ আহমদ বলেন, অধীর আগ্রহে অপেক্ষা করছি জনাব তারেক রহমান সাহেব আসবেন। এই প্রবাসের বাংলাদেশীরা তাকে বরণ করে নিবেন একজন নির্বাচিত সরকার প্রধান হিসেবে। উনি যখন আসবেন জেএফকে বিমানবন্দরে আমরা সহ শুধু বিএনপি শুধু নয়, পুরো বাংলাদেশিরা, যারা প্রবাসী বাংলাদেশী রয়েছেন, তারা সবাই জেএফকে বিমানবন্দরে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
বিমানবন্দর থেকে শুরু করে প্রধানমন্ত্রী যেখানেই অবস্থান করবেন, সেখানেই রাজকীয় সংবর্ধনা দেয়ার প্রস্তুতি নিচ্ছেন প্রবাসী নেতাকর্মীরা। কেবল সংবর্ধনাই নয়, জাতিসংঘের সদর দপ্তরের সামনে ভাষণের দিন বিশাল শান্তি সমাবেশের ডাক দিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি।
বিএনপির নিউজার্সি নর্থের সভাপতি সৈয়দ জুবায়ের আলী বলেন, অবশ্যই আমরা নিউ জার্সি থেকে যাচ্ছি। আগামী ২১ তারিখে এয়ারপোর্টে যাব। ২৪ তারিখে যেটা জাতিসংঘের সামনে আমরা শান্তি সমাবেশ করবো, সেখানে নিউ জার্সি থেকে আমরা প্রচুর লোক নিয়ে যাব। আমরা সবসময় গিয়ে থাকি। আর পাশাপাশি ২৫ তারিখে উনার যে সংবর্ধনা হবে, সেখানেও আমাদের আমন্ত্রণ আছে।
নেতাকর্মীদের মাঝেও উদ্দীপনার কমতি নেই। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে সামনে থেকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা।
তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসী নেতাকর্মীদের মাঝে যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে, তা কেবল একটি রাজনৈতিক অভ্যর্থনা নয়; বরং নতুন বাংলাদেশের প্রতি তাদের অবিচল আস্থারই এক বড় বহিঃপ্রকাশ।
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যাল...
নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওব...
নিউজ ডেস্কঃ ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এ...
নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রে খনন করা...
নিউজ ডেস্কঃ বিদেশে পাচার হওয়া সম্পদের মধ্যে আদালত কর্তৃক ফ্র...

মন্তব্য (০)