ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ নির্বাচনে এমপিদের শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই তাই স্থানীয় সরকার নির্বাচনেও জনপ্রতিনিধিদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ (রোববার, ১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মন্ত্রী ড. মইন খান ও বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘জনপ্রতিনিধি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে দিলে তাতে মানবাধিকার লঙ্ঘন হতে পারে বলে।’
এসময় তিনি এক প্রশ্নের জবাবে বলেন, ‘আইন অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে তারপরও আইন পর্যালোচনা করে পারবেন কি না তা ঠিক করবেন নির্বাচন কমিশন।’
এদিকে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের সাথে সুইজারল্যান্ড সরকারের একটি ভালো সম্পর্ক রয়েছে, এ সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে কাজ করছে দুই দেশ।’
নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বল...
নিউজ ডেস্কঃ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ...
নিউজ ডেস্কঃ হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিন...
নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, কাল...
News Desk: Law Minister Asaduzzaman has said that Sheikh Hasina will return t...

মন্তব্য (০)