• জাতীয়

‎ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন মুছে দিতে কাজ করবে মহিলা দল: রিজভী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সমাজ থেকে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন মুছে দিতে জাতীয়তাবাদী মহিলা দল কাজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

‎শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালির আগে এ কথা বলেন তিনি।

‎রিজভী বলেন, নারীদের অধিকার নিশ্চিত করতে হলে তাদের শিক্ষার আলোয় আলোকিত ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে। জাতীয়তাবাদী মহিলা দল অনেক ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।

‎তিনি বলেন, জাতীয়তাবাদী মহিলা দলের নেতারা অযোগ্য নন। রাষ্ট্র পরিচালনায় তারাও সমানভাবে দক্ষ।

‎এ সময় সরকারের বিভিন্ন কর্মসূচির বিষয়ে জনগণকে জানাতে নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, নারীদের জন্য ফ্যামিলি কার্ড একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা নারী ক্ষমতায়নে যুগান্তকারী পদক্ষেপ।

‎রিজভী আরও বলেন, নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

‎তিনি বলেন, সবাই এমপি বা মন্ত্রী হবেন না, তবে আপনাদের প্রতিনিধিরাই এমপি-মন্ত্রী হচ্ছেন। তাই আপনারাই নেতৃত্বের অংশ।

‎এ ছাড়া অতীতে মহিলা দল যেভাবে হাসিনার হৃদকম্পন তৈরি করেছে, তেমনিভাবে তারেক রহমানের জনবান্ধব ও নারীবান্ধব কর্মসূচি বাস্তবায়নে চেষ্টা করার আহ্বান জানান রুহুল কবির রিজভী।

মন্তব্য (০)





image

‎দেশে সারের কোনো সংকট নেই, মজুতের চেষ্টা করলে ব্যবস্থা: ক...

নিউজ ডেস্কঃ দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি...

image

‎কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বা...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ...

image

ডেঙ্গু রুখতে পরিচ্ছন্নতাকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হব...

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত...

image

‎গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

নিউজ ডেস্কঃ রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ...

image

‎জ্বালানি কাঠামো ২০৩৪ সালের মধ্যে নিশ্চিত করা হবে: পরিকল্...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থনৈতিক ও পরি...

  • company_logo