• লিড নিউজ
  • জাতীয়

সরকারি প্রকল্পে মেয়াদ-ব্যয় বৃদ্ধির যেসব কারণ জানালেন প্রধানমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বাংলাদেশে সরকারি উন্নয়ন প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধির পেছনে একাধিক কারণ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

তিনি বলেছেন, প্রকল্প অনুমোদন, ভূমি অধিগ্রহণ, অর্থায়ন ও ক্রয় প্রক্রিয়ার ব্যবস্থাপনায় একাধিক দুর্বলতা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে এ সমস্যার সৃষ্টি করে।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার এ-সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের দিনের কার্যক্রম শুরু হয়।

প্রধানমন্ত্রী বলেন, প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধির বিষয়টি বর্তমান সরকারের দৃষ্টিগোচর হওয়ার পর এ বিষয়ে কার্যকর বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রথমত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির মূল কারণগুলো চিহ্নিত করা হয়েছে।

কারণগুলো উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সেগুলো হলো—দুর্বল ফিজিবিলিটি স্টাডি (সম্ভাব্যতা যাচাই), প্রকল্পের প্রাক্কলিত ব্যয় যথাযথ না হওয়া, প্রকল্প এলাকা নির্বাচনে দুর্বলতা, ভূমি অধিগ্রহণে বিলম্ব, ইউটিলিটি (সেবা সংযোগ) স্থানান্তরে বিলম্ব, ক্রয় প্রক্রিয়ায় বিলম্ব, নির্ধারিত সময়ে প্রকল্প পরিচালক নিয়োগ না দেওয়া, দুর্বল মনিটরিং এবং অর্থায়ন পরিকল্পনা ও বাজেট সামঞ্জস্যতার ঘাটতি।

এই জটিল সমস্যা সমাধানের লক্ষ্যে সরকার ইতোমধ্যে বেশ কিছু যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানান প্রধানমন্ত্রী।

মন্তব্য (০)





image

‎জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রতি খলি...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ...

image

‎পাট রপ্তানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা

নিউজ ডেস্কঃ গত ১০ বছরে কাঁচা পাট ও পাটজাত পণ্য রপ্তানি ...

image

টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা, সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

নিউজ ডেস্কঃ ভাদ্রের শেষদিকে দেশজুড়ে বিচ্ছিন্নভাবে বৃষ্ট...

image

‎বাংলাদেশ-হংকং বিনিয়োগ চুক্তি, সুযোগ বাড়বে যেসব খাতে ‎

নিউজ ডেস্কঃ দ্বিপক্ষীয় বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষার লক্ষ্য...

image

ব্যাংক রেজোল্যুশন (সংশোধন) বিল সংসদে পাশ

নিউজ ডেস্ক : জাতীয় সংসদে ব্যাংক রেজোল্যুশন (সংশোধন) বিল পাশ ...

  • company_logo