ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’ কিংবা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেয়া হয়। পরিপত্রটি মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষর করেন।
পরিপত্রে বলা হয়েছে, সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপ উপস্থাপনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির পূর্বে যথাক্রমে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ লিখিতভাবে ব্যবহার করা যাবে না।
এ নির্দেশনা সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ এবং এর অধীন সব দপ্তরের জন্য প্রযোজ্য হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার জন্য বলা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে আরও বলা হয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’ কিংবা অন্য কোনো সম্মানসূচক শব্দ লিখিতভাবে ব্যবহার থেকে বিরত থাকতে হবে।
বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ উল্লেখ করে পরিপত্রে জানানো হয়, নির্দেশনাটি অনতিবিলম্বে কার্যকর হবে।
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ...
নিউজ ডেস্কঃ গত ১০ বছরে কাঁচা পাট ও পাটজাত পণ্য রপ্তানি ...
নিউজ ডেস্কঃ ভাদ্রের শেষদিকে দেশজুড়ে বিচ্ছিন্নভাবে বৃষ্ট...
নিউজ ডেস্কঃ দ্বিপক্ষীয় বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষার লক্ষ্য...
নিউজ ডেস্ক : জাতীয় সংসদে ব্যাংক রেজোল্যুশন (সংশোধন) বিল পাশ ...

মন্তব্য (০)