• জাতীয়

‎শাহজালালে বিস্ফোরক শনাক্তে বসেছে নতুন ২৫ ডিটেক্টর ‎

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে নতুন ২৫টি বিস্ফোরক শনাক্তকারী যন্ত্র সংযোজন করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

‎মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মুখপাত্র ও সহকারী পরিচালক কাওছার মাহমুদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

‎তিনি জানান, নতুন এই প্রযুক্তি ব্যবহারের জন্য অ্যাভিয়েশন সিকিউরিটির (এভসেক) নির্বাচিত কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে যন্ত্রটির মূল প্রস্তুতকারক প্রতিষ্ঠানের (ওইএম) বিশেষজ্ঞদের মাধ্যমে এক্সপ্লোসিভ ট্রেস ডিটেক্টর (ইটিডি) পরিচালনা বিষয়ক স্থানীয় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে অংশ নেওয়া ৪৪ কর্মকর্তা ও কর্মচারীকে যন্ত্রটির সঠিক ব্যবহার, নমুনা সংগ্রহ, শনাক্তকরণ প্রক্রিয়া, ফলাফল বিশ্লেষণ এবং নিরাপদ পরিচালনা বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা দেওয়া হয়।

‎বেবিচক সূত্র জানায়, নতুন সংযোজিত এনইউসিটিইসিএইচ টিআর২০০০ডিসি মডেলের বিস্ফোরক শনাক্তকারী যন্ত্র, যা অতি সামান্য পরিমাণে অবশিষ্ট থাকা বিস্ফোরক ও অবৈধ মাদক জাতীয় পদার্থ শনাক্ত করতে সক্ষম। যন্ত্রটি আয়ন মোবিলিটি স্পেকট্রোমেট্রি (আইএমএস) প্রযুক্তি ব্যবহার করে এবং এতে অ-তেজস্ক্রিয় আয়নীকরণ উৎস ব্যবহৃত হয়। ফলে যাত্রীদের ব্যাগেজ, কার্গো এবং বিভিন্ন পৃষ্ঠে থাকা অতি ক্ষুদ্র মাত্রার সন্দেহজনক পদার্থ দ্রুত শনাক্তকরণে এটি গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করবে।

‎বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর আসিফ ইকবাল বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় এই প্রযুক্তির সংযোজনের ফলে বিস্ফোরক ও মাদক শনাক্তকরণের সক্ষমতা বৃদ্ধি, নিরাপত্তা তল্লাশির কার্যকারিতা উন্নয়ন এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি দ্রুত চিহ্নিতকরণে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হবে। একই সঙ্গে এটি প্রচলিত নিরাপত্তা ব্যবস্থার পরিপূরক হিসেবে কাজ করে বিমানবন্দরের বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

‎তিনি আরও বলেন, ইটিডি স্থাপনের ফলে বিমানবন্দরের নিরাপত্তা আরও সুসংহত হয়েছে।

মন্তব্য (০)





image

‎২০৩১ সালের মধ্যে ৪৫ লাখ মানুষকে দক্ষতাভিত্তিক সাক্ষরতায় ...

নিউজ ডেস্কঃ ২০৩১ সালের মধ্যে দেশের প্রাতিষ্ঠানিক শিক্ষা...

image

চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে...

নিউজ ডেস্কঃ নানা ধরনের অপশক্তি ও চক্রান্তকারীরা ধর্মীয় সম্প্...

image

‎নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদের দুটি গুরুত্বপূর্ণ স্থা...

image

‎জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহম...

নিউজ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামীকাল ৮...

image

সারা দেশে ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

নিউজ ডেস্ক : সারা দেশে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলের ...

  • company_logo