• লিড নিউজ
  • জাতীয়

সারা দেশে ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সারা দেশে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এমন পূর্বাভাসে জানায় আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সোমবার রাতে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মন্তব্য (০)





image

‎শাহজালালে বিস্ফোরক শনাক্তে বসেছে নতুন ২৫ ডিটেক্টর ‎

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা...

image

‎২০৩১ সালের মধ্যে ৪৫ লাখ মানুষকে দক্ষতাভিত্তিক সাক্ষরতায় ...

নিউজ ডেস্কঃ ২০৩১ সালের মধ্যে দেশের প্রাতিষ্ঠানিক শিক্ষা...

image

চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে...

নিউজ ডেস্কঃ নানা ধরনের অপশক্তি ও চক্রান্তকারীরা ধর্মীয় সম্প্...

image

‎নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদের দুটি গুরুত্বপূর্ণ স্থা...

image

‎জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহম...

নিউজ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামীকাল ৮...

  • company_logo