• লিড নিউজ
  • জাতীয়

হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আর আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত যেসব আসামি রায়ের ৩০ দিনের মধ্যে আপিল করেননি, তাদের আর আপিলের সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

‎আজ (সোমবার, ৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় গুম ও মানবাধিকার আইন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

‎চিফ প্রসিকিউটর বলেন, ‘আইন অনুযায়ী কোনো রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য ৩০ দিনের সময়সীমা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যারা আপিল করেননি, তারা পরবর্তীতে আর আপিল করার সুযোগ পাবেন না।’

‎এদিকে গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কোনো অসঙ্গতি হবে না বলেও জানান মো. আমিনুল ইসলাম।

‎তিনি বলেন, গুমের সব অভিযোগ ও প্রতিবেদন যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।’ গুমের অভিযোগের ক্ষেত্রে যথাযথ তদন্ত ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

১৭ সেপ্টেম্বর কার্ড পাবেন এক লাখ কৃষক

নিউজ ডেস্ক : বর্তমান সরকারের একটি বড় উদ্যোগ কৃষক কার্ড।...

image

রোহিঙ্গা সংকটে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে জাপান

নিউজ ডেস্কঃ রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা অব্য...

image

‎বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরো জোরদারে সহযোগিতা বাড়াতে চান এ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ স...

image

‎ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই: ইসি সচিব আ...

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহ...

image

‎আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১: রোড সেফটি ফাউন্ডেশন

নিউজ ডেস্কঃ আগস্ট মাসে দেশে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৮১ ...

  • company_logo