ছবিঃ সিএনআই
নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক যুব সহযোগিতা এবং রাশিয়ায় বিদ্যমান নানা সুযোগ-সুবিধায় আগ্রহী যুবসমাজকে একসুত্রে বাঁধতে ঢাকাস্থ রাশিয়ান হাউস ও বাংলাদেশ আন্তর্জাতিক যুব ফাউন্ডেশনের (BIYF) যৌথ উদ্যোগে ‘আন্তর্জাতিক যুব উৎসব ২০২৬’-এর একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় অংশগ্রহণকারীদের আসন্ন উৎসব সম্পর্কে সার্বিক ধারণা দেওয়া হয়, যা ২০২৬ সালের ১১–১৭ সেপ্টেম্বর রাশিয়ার ইয়েকাতেরিনবুর্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে রাশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের তরুণ নেতৃত্ব একত্রিত হবেন।
এছাড়াও, আগের আসরে অংশ নেওয়া বাংলাদেশের প্রতিনিধিরা এই সভায় যোগ দেন এবং আন্তর্জাতিক যুব কর্মসূচিতে অংশ নিতে ইচ্ছুক তরুণদের উদ্দেশ্যে নিজেদের অভিজ্ঞতা, দিকনির্দেশনা ও পরামর্শ শেয়ার করেন।
নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বল...
নিউজ ডেস্কঃ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ...
নিউজ ডেস্কঃ হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিন...
নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, কাল...
News Desk: Law Minister Asaduzzaman has said that Sheikh Hasina will return t...

মন্তব্য (০)