ফাইল ছবি
নিউজ ডেস্কঃ চলমান রোহিঙ্গা সংকট প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দ্রুতই রোহিঙ্গা ভেরিফিকেশন শেষ করবে বাংলাদেশ। আজ (রোববার, ৬ সেপ্টেম্বর) ইন্সটিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন আয়োজিত সেমিনারে অংশ নিয়ে এ কথা জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘প্রত্যাবাসনের আগে পর্যন্ত বাংলাদেশ রোহিঙ্গাদের ওপর মানবিক দায়িত্ব অব্যাহত রাখবে।’
ইস্কাটনে রোহিঙ্গা সংকট ও সমাধান নিয়ে আয়োজিত এ সেমিনারে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে রাজনৈতিক সদিচ্ছা, জাতীয় সমন্বয় এবং আন্তর্জাতিক সমর্থনের মাধ্যমে পুনরায় একটি সফল প্রত্যাবাসনের জন্য প্রস্তুত বাংলাদেশ।’
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আনঅফিশিয়ালি রোহিঙ্গা সংখ্যা পনেরো লাখেরও বেশি। প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান। এক্ষেত্রে রাজনৈতিক সমাধান সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
নিউজ ডেস্ক : জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হ...
নিউজ ডেস্ক : প্রাণঘাতী ডেঙ্গু চলতি মৌসুমে ভয়াবহ রূপ নিতে পার...
নিউজ ডেস্ক : ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ...
নিউজ ডেস্ক : দুটি বিলের বিরোধিতা করে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট...
নিউজ ডেস্ক : এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে দেশে গত ২৪ ঘণ্টায় (শ...

মন্তব্য (০)