• লিড নিউজ
  • জাতীয়

রাষ্ট্রপতি হওয়ার পর আজ প্রথমবার ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হবার পর তার প্রথম ঠাকুরগাঁও সফর ঘিরে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। আজ (রোববার, ৬ সেপ্টেম্বর) সফরের প্রথম দিনে রাষ্ট্রপতি একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

‎এই সফরকে ঘিরে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ইতিমধ্যে শহরের বিভিন্ন সড়ক, ডিভাইডার ও বিভিন্ন স্থাপনায় চলছে রঙের কাজ। পাশাপাশি চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজও।

‎ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে চলছে নাগরিক সংবর্ধনার মঞ্চ নির্মাণের কাজ। রাষ্ট্রপতিকে বরণ করে নিতে বিএনপির নেতাকর্মী ও সংশ্লিষ্টদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা গেছে উৎসাহ-উদ্দীপনা।

‎এছাড়া সংক্ষিপ্ত এই সফরে রাষ্ট্রপতি বাবা-মায়ের কবর জিয়ারত ও এলাকার ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন।

মন্তব্য (০)





image

‎প্রটোকল ছাড়িয়ে হৃদয়ের সংযোগ, এক অনন্য ভালোবাসার গল্প

নিউজ ডেস্কঃ রোদ, বৃষ্টি কিংবা গভীর রাত, যাই হোক না কেন, প্রত...

image

‎বাড্ডায় ফার্নিচার গোডাউনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার স...

নিউজ ডেস্কঃ রাজধানীর বাড্ডায় একটি ফার্নিচারের গোডাউনে অগ্নিক...

image

‎দর্শক সারিতে বসে প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান দর্শক সারিতে বসে ...

image

‎যাত্রাবাড়ীতে ব্যবসায়ীর ওপর দুর্বৃত্তের গুলি, আটক ১

নিউজ ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ীতে এক ব্যবসায়ীকে গুলি করেছে...

image

‎ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকা...

নিউজ ডেস্কঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প...

  • company_logo