• লিড নিউজ
  • জাতীয়

‎যাত্রাবাড়ীতে ব্যবসায়ীর ওপর দুর্বৃত্তের গুলি, আটক ১

  • Lead News
  • জাতীয়

প্রতীকী ছবি

নিউজ ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ীতে এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে মো. আসলাম খান (৪০) নামে ওই ব্যবসায়ী গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

‎​আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে যাত্রাবাড়ীর শনিরআখড়া রয়েল হাসপাতালের সামনে ‘লাকীর কুকারিজ’ নামের দোকানে এ ঘটনা ঘটে।


‎​আহত আসলাম খান শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ থানার শাহজাহানপুর গ্রামের আলী আকবর খানের ছেলে। বর্তমানে তিনি শনির আখড়ার পলাশপুর এলাকায় বসবাস করছেন।

‎​স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টা ২০ মিনিটের দিকে আসলাম খান তার নিজ প্রতিষ্ঠান ‘লাকীর কুকারিজ’-এর ভেতর অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ অজ্ঞাত এক দুর্বৃত্ত দোকানে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে আসলামের বাম হাত ও কপালের ডান পাশে গুলি লাগে।

‎​ঘটনার পরপরই তার বন্ধু ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাত ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

​এদিকে, গুলি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ধাওয়া দিয়ে এক যুবককে হাতেনাতে আটক করে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আটক ব্যক্তিকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

মন্তব্য (০)





image

রাষ্ট্রপতি হওয়ার পর আজ প্রথমবার ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ...

নিউজ ডেস্কঃ দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্...

image

‎প্রটোকল ছাড়িয়ে হৃদয়ের সংযোগ, এক অনন্য ভালোবাসার গল্প

নিউজ ডেস্কঃ রোদ, বৃষ্টি কিংবা গভীর রাত, যাই হোক না কেন, প্রত...

image

‎বাড্ডায় ফার্নিচার গোডাউনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার স...

নিউজ ডেস্কঃ রাজধানীর বাড্ডায় একটি ফার্নিচারের গোডাউনে অগ্নিক...

image

‎দর্শক সারিতে বসে প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান দর্শক সারিতে বসে ...

image

‎ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকা...

নিউজ ডেস্কঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প...

  • company_logo