• লিড নিউজ
  • জাতীয়

মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

‎তিনি বলেন, মাদক কেবল নিয়ন্ত্রণ করাই আমাদের মূল লক্ষ্য নয়, একে সমাজ থেকে সম্পূর্ণরূপে নির্মূল করাই আমাদের চূড়ান্ত উদ্দেশ্য। বৃহস্পতিবার বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে জেলা পুলিশ আয়োজিত এক মাদকবিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‎মাদককে এক নিঃশব্দ ঘাতক আখ্যা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, এটি একটি সম্ভাবনাময় প্রাণের ইতি ঘটায়। একটি পরিবারকে নিঃস্ব করে এবং পুরো জাতির ভবিষ্যতকে অন্ধকারে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে এই সংগ্রামে দেশের প্রতিটি পরিবারকে সচেতনতার দুর্গে পরিণত হতে হবে। পরিবারের অভিভাবক থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষকে যার যার অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

তরুণদের সুরক্ষায় দিকনির্দেশনা দিয়ে মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, তরুণদের হাতে মাদকের পরিবর্তে বই, খেলার সরঞ্জাম ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে দিতে হবে। তারা যেন কোনোভাবেই পথ না হারায়, সেজন্য খেলাধুলা, সুস্থ বিনোদন ও শিক্ষামূলক কার্যক্রমে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

‎মাদকের সরবরাহ ও চাহিদা রোধের বিষয়ে তিনি বলেন, মাদকের জোগান বন্ধে কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, তবে এর চাহিদা শূন্যে নামিয়ে আনতে পাড়া-মহল্লায় এক অপ্রতিরোধ্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

‎বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে এই সুধী সমাবেশে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান এবং বান্দরবান জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

সরকার ও বিরোধী দল জনগণের আকাঙ্ক্ষা বুঝতে অক্ষম: তাজুল ইসলাম

নিউজ ডেস্কঃ সরকার ও বিরোধী দল জনগণের আকাঙ্ক্ষা বুঝতে অক্ষম ব...

image

বিরোধীদলের লংমার্চ রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী

নিউজ ডেস্কঃ বিরোধীদলের লংমার্চ কর্মসূচি পালন রাজনৈতিক ও গণতা...

image

‎সবজির দাম কমলেও চড়া মাছ-ডিম; গ্যাস সংকটে কাটছাঁট বাজার ত...

নিউজ ডেস্কঃ ছুটির দিনে রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম ক...

image

‎রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নেবে ডিএমপি ‎

নিউজ ডেস্কঃ রাজধানীর সড়কগুলোতে কালো ধোঁয়া নির্গমনকারী কোনো য...

image

‎ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দে...

নিউজ ডেস্কঃ ইসলামী ব্যাংকে এস আলমের নামে থাকা ৮১ দশমিক ...

  • company_logo