ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা একটি ফ্লাইট থেকে ৯ কেজি ওজনের ৮০টি স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস।
বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে মালিকহীন অবস্থায় স্বর্ণের বারের চালানটি জব্দ করা হয়।
কাস্টমস হাউস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা জানতে পারেন, শাহজালাল বিমানবন্দরে আসা ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে (এফজেড-৫২৩) সোনা চোরাচালান হচ্ছে। তারা বিমানে তল্লাশি চালাতে গিয়ে সেটি যাত্রীবিহীন অবস্থায় পান। পরে তল্লাশি চালিয়ে ১৯-এ সিটের নিচে কালো স্কচটেপে মোড়ানো কিছু বস্তু পাওয়া যায়। এরপর কাস্টমস হলে নিয়ে সেগুলো খুলে ৮০টি স্বর্ণের বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ১১৬ দশমিক ৬৪ গ্রাম। এসব স্বর্ণের বারের বাজার মূল্য প্রায় ২০ কোটি টাকা।
এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি ফৌজদারি মামলা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা কাস্টমস হাউস।
নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বল...
নিউজ ডেস্কঃ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ...
নিউজ ডেস্কঃ হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিন...
নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, কাল...
News Desk: Law Minister Asaduzzaman has said that Sheikh Hasina will return t...

মন্তব্য (০)