• জাতীয়

হযরত শাহজালাল বিমানবন্দরে ৯.৩৩ কেজি স্বর্ণ জব্দ ‎

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট থেকে ৯৩৩১ গ্রাম (প্রায় ৯.৩৩ কেজি) স্বর্ণ জব্দ করেছে কাস্টমস হাউস।


‎এনবিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে ঢাকার কাস্টমস হাউস জানতে পারে যে ফ্লাই দুবাইয়ের এফজেড-৫২৩ (এফজেড৫২৩) ফ্লাইটে স্বর্ণ চোরাচালান হতে পারে।

‎খবর পেয়ে বিমানবন্দরে কর্মরত কাস্টমস কর্মকর্তারা বিমানের অভ্যন্তরে বিশেষ তল্লাশি পরিচালনার জন্য উপস্থিত হন।

‎পরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে যাত্রীবিহীন অবস্থায় থাকা ফ্লাইটটি তল্লাশি করা হয়।

‎তল্লাশিকালে বিমানের ১৯এ নম্বর সিটের নিচে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় কিছু বস্তু পাওয়া যায়। পরে সেগুলো কাস্টমস হলে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ইনভেন্টরি করা হলে ৮০টি স্বর্ণবার পাওয়া যায়।

‎জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২০ কোটি টাকা বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

‎এনবিআর জানায়, উদ্ধার করা স্বর্ণবারগুলোর মোট ওজন ৯৩৩১ গ্রাম। এগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্যন্ত কৌশলে বিমানের সিটের নিচে লুকিয়ে এসব স্বর্ণবার সরকারি নির্ধারিত শুল্ক-কর ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে দেশে আনা হয়েছিল। কাস্টমস হাউস, ঢাকা ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে এই চোরাচালান প্রতিহত করা সম্ভব হয়েছে।

‎জব্দ করা স্বর্ণবারগুলো বিমানবন্দর কাস্টমসের মূল্যবান গুদামে জমা রাখা হয়েছে।

‎প্রচলিত বিধি অনুযায়ী, মূল্যবান ধাতু হিসেবে এসব স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

‎এনবিআর জানিয়েছে, দেশের অর্থনীতি সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে কাস্টমস হাউস, ঢাকা নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করছে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

‎খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সার খাতে আলজেরিয়ার সহযোগিতা...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়া...

image

‎বাংলাদেশের জন্য আলজেরিয়ার জ্বালানি সহযোগিতা জোরদারের আহ্...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চি...

image

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ...

image

পেট্রল অকটেন ডিজেলের দাম বাড়ল

নিউজ ডেস্ক : আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। এক লাফে ডিজেল, ক...

image

‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’

নিউজ ডেস্ক : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন...

  • company_logo