ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বাংলাদেশ-ভারতের সম্পর্ক অতীতে আটকে থাকার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, ঢাকা-দিল্লির মধ্যে বাণিজ্য সম্পর্ক কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে ভাবছে দুই দেশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্থানীর সরকার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
দীনেশ ত্রিবেদী বলেন, প্রতিবেশী হিসেবে কেউ ছোট-বড় নয়। দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক বাড়াতে চায় ভারত।
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে স্বাগত জানাতে তার মন্ত্রণালয়ে আসা উল্লেখ করে তিনি জানান, বাংলাদেশের রাজনীতি নিয়ে নির্বাচিত সরকারই ভালো বোঝেন। আমরা চাই, জনগণের সাথে জনগণের সম্পর্ক বাড়াতে।
এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বৈঠকে স্থানীয় নির্বাচন নিয়ে অভিজ্ঞতা বিনিময় হয়েছে। সরকারের কাছে নির্বাচনগুলো চ্যালেঞ্জিং বলেও জানান তিনি।
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারত— দুই দেশের প্রধানমন্ত্রীর ...
নিউজ ডেস্ক: বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অ্যাটর্নি জে...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহ...
নিউজ ডেস্কঃ দেশে চলমান লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে ...
নিউজ ডেস্কঃ কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যম...

মন্তব্য (০)