ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি ও হাবিব উন নবী খান সোহেলসহ শীর্ষ নেতারা।
বিএনপি নেতারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক দর্শন সামনে রেখে দলকে আরো সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এর আগে মন্ত্রিসভার সদস্য ও বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান এবং দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল নেমেছে। বিরাজ করছে উৎসবের আমেজ।
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারত— দুই দেশের প্রধানমন্ত্রীর ...
নিউজ ডেস্ক: বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অ্যাটর্নি জে...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহ...
নিউজ ডেস্কঃ দেশে চলমান লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে ...
নিউজ ডেস্কঃ কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যম...

মন্তব্য (০)