• লিড নিউজ
  • জাতীয়

দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

মানিকগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুদ আছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। রোববার (৩০ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ শহরের বেউথায় খাদ্য গুদামে আকস্মিক পরিদর্শনে গিয়ে এই মন্তব্য করেন তিনি।

‎এসময় তিনি বলেন, এখানে কোন অসুবিধা নেই, ইনশাআল্লাহ বাংলাদেশের সাধারণ জনগণের কাছে যে চাল, গম যেগুলো আছে, সেগুলো আমরা ঠিকমত সরবরাহ করতে পারবো।

‎দেশের দুর্যোগ মোকাবেলা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা এই পরিকল্পনা নিয়েও কাজ করছি। কারণ দেশে যে কোন পরিস্থিতি সামাল দিতে পারি, ঠিক সেভাবেই মজুদের ব্যবস্থা করা হচ্ছে।

‎খাদ্যের সিন্ডিকেট প্রসঙ্গে তিনি বলেন, আসলে আমি তো দায়িত্ব নিয়েছি মাত্র কয়েকদিন হয়েছে। অতএব আমাকে দেখতে হবে, অবজারভেশন করতে হবে, আসলেই সত্যি কোনটি বা কী হচ্ছে? তারপর এই বিষয়ে মতামত দিতে পারবো।

‎এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাছরিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আইয়ুব রায়হান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সার খাতে আলজেরিয়ার সহযোগিতা...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়া...

image

‎বাংলাদেশের জন্য আলজেরিয়ার জ্বালানি সহযোগিতা জোরদারের আহ্...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চি...

image

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ...

image

পেট্রল অকটেন ডিজেলের দাম বাড়ল

নিউজ ডেস্ক : আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। এক লাফে ডিজেল, ক...

image

‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’

নিউজ ডেস্ক : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন...

  • company_logo