• জাতীয়

‎ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: অর্থমন্ত্রী

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ফ্যামিলি কার্ড বিতরণ প্রক্রিয়ার পাইলট প্রকল্পে মাত্র ১ দশমিক ২ শতাংশ ত্রুটি হয়েছে উল্লেখ করে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এই ভুলের হার অত্যন্ত নগণ্য। রাজনৈতিক কোনো বিবেচনায় কিংবা দলীয় পক্ষপাতিত্বে এই কার্ড বিতরণ করা হয়নি এবং ভবিষ্যতেও হবে না।

‎রোববার (৩০ আগস্ট) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত বাংলাদেশে ‘বন্যা-পরবর্তী পুনরুদ্ধার ও পুনর্বাসন সহায়তা’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ কথা জানান।

‎আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যেকোনো দুর্যোগময় পরিস্থিতি মোকাবিলা করতে হলে সঠিক উপায়ে ও পূর্ণ দক্ষতার সঙ্গে ত্রাণ ও সহায়তার বিলিবণ্টন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আমাদের দেশে অতীতে বিতরণ প্রক্রিয়ায় ব্যাপক ক্ষতি বা অপচয় হতে দেখা গেছে, যা মূলত সঠিক ব্যবস্থাপনার অভাব ও দুর্নীতির কারণে ঘটত। তবে ফ্যামিলি কার্ডের মতো আধুনিক প্রযুক্তিনির্ভর স্বচ্ছ ডেলিভারি সিস্টেম এই অপচয় ও দুর্নীতি কার্যকরভাবে বন্ধ করেছে।

‎সরকারের নতুন অর্থনৈতিক কৌশল তুলে ধরে তিনি জানান, সরকারের প্রতিটি কর্মসূচিতে এখন সরকারি সংস্থা, বেসরকারি খাত এবং এনজিওগুলোর সমন্বয়ে একটি কার্যকর অংশীদারত্ব গড়ে তোলা হচ্ছে। এই ত্রিপক্ষীয় মডেল কেবল বন্যা-পরবর্তী উদ্ধার বা পুনর্বাসন কাজের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং একটি আধুনিক ও সৃজনশীল অর্থনৈতিক কাঠামোর অংশ হিসেবে পরিচালনা করা হচ্ছে।

‎অনুষ্ঠানে ব্র্যাকসহ অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থার পুনর্বাসন কার্যক্রমের প্রশংসা করে অর্থমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের টেকসই পুনর্বাসন নিশ্চিত করা না গেলে যেকোনো ত্রাণের মূল উদ্দেশ্য ব্যাহত হয়। এনজিও ও ব্যক্তি খাতের যৌথ সহায়তায় সাধারণ মানুষের কাছে সরাসরি ও স্বচ্ছতার সঙ্গে সাহায্য পৌঁছানোর এই ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মন্তব্য (০)





image

‎খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সার খাতে আলজেরিয়ার সহযোগিতা...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়া...

image

‎বাংলাদেশের জন্য আলজেরিয়ার জ্বালানি সহযোগিতা জোরদারের আহ্...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চি...

image

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ...

image

পেট্রল অকটেন ডিজেলের দাম বাড়ল

নিউজ ডেস্ক : আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। এক লাফে ডিজেল, ক...

image

‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’

নিউজ ডেস্ক : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন...

  • company_logo