• লিড নিউজ
  • জাতীয়

‎আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের দিন। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও তার জীবন, আদর্শ ও শিক্ষা স্মরণে দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হবে। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ (বুধবার, ২৬ আগস্ট) সরকারি ছুটি।

‎ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ও জাতীয় কর্মসূচি গ্রহণের উদ্যোগ নিয়েছে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান নিজ নিজ উদ্যোগে দিনটি পালনে কর্মসূচি হাতে নিয়েছে। বাংলাদেশে আজ রাষ্ট্রীয় ছুটি। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সশস্ত্র বাহিনীর সব স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

‎পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত স্মরণিকা প্রকাশ করা হয়েছে। এছাড়া জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ সাহানে মাসব্যাপী ইসলামি বইমেলার আয়োজন করা হয়েছে।

‎অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ওয়াজ মাহফিল, কিরাত মাহফিল, হামদ-নাত মাহফিল, ইসলামিক ফাউন্ডেশন ও বাংলাদেশ বেতারের যৌথ উদ্যোগে সেমিনার, বাংলাদেশ বেতার কর্তৃক প্রচারিত রাসুলুল্লাহ (সা.)-এর শানে রচিত কবিতা পাঠের মাহফিল, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, সিরাত স্মরণিকা ও ক্রোড়পত্র প্রকাশ, ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শনী এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব ও দক্ষিণ চত্বরে মাসব্যাপী ইসলামী বইমেলা।

মন্তব্য (০)





image

‎রোহিঙ্গারা দেশে ফিরুক তা কোনোভাবেই চায় না মিয়ানমার: সামি...

নিউজ ডেস্কঃ নতুন-পুরনো মিলিয়ে ১২ লাখের বেশি রোহিঙ্গা নি...

image

পুলিশের পাশাপাশি অন্য বাহিনীগুলোকেও জবাবদিহিতার মধ্যে আনা...

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপ...

image

ইনভেস্ট বাংলাদেশ চেয়ারম্যানকে প্রতিমন্ত্রীর মর্যাদা

নিউজ ডেস্কঃ ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আ...

image

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ...

নিউজ ডেস্কঃ ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুককে হয...

image

‎প্রতিটি বিভাগে মডেল খাল প্রকল্প বাস্তবায়ন করা হবে: দুর্য...

নিউজ ডেস্কঃ বিএনপির নির্বাচনী ইশতেহারে পাঁচ বছরে ২০ হাজার কি...

  • company_logo