• লিড নিউজ
  • জাতীয়

‎‘বাংলাদেশ-ভারতের মধ্যে বর্তমানে ১৩ বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য রয়েছে’

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমানে ১৩ বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তবে গত দেড় বছরে দুই দেশের বাণিজ্যে কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এসব সমস্যা দূর করে বাণিজ্যিক সম্পর্ক আরও সহজ ও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়েছে।’

‎আজ (সোমবার, ২৪ আগস্ট) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

‎খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ‘চীনের পর ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দ্বিপক্ষীয় বাণিজ্য অংশীদার। বৈঠকে দুই দেশের বাণিজ্য সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’

‎তিনি বলেন, ‘ভারতের স্থলবন্দরগুলো পুরোপুরি ফাংশনাল করা, বর্ডার হাটগুলো পুনরায় চালু করা এবং ল্যান্ড বর্ডার দিয়ে সুতা আমদানি—যেটা এখন প্রহিবিটেড—সেটা আবার চালু করার বিষয়টি আমাদের নজরে এনেছেন।’

‎দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে যাবে আশা প্রকাশ করে তিনি বলেন, ‘ভারতীয় হাইকমিশনারের উদ্যোগে এবং তার দায়িত্বকালে দুই দেশের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে তিনি বিশ্বাস করেন।’

‎বাণিজ্যমন্ত্রী জানান, কয়েক দিন আগে ভারতের একটি বাণিজ্যিক প্রতিনিধিদল তার সঙ্গে সাক্ষাৎ করেছে। তারা দুই দেশের ব্যবসায়ীদের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে। ডিজিটাল অবকাঠামো নির্মাণের জন্যও দুই দেশের ব্যবসায়ীদের নিয়ে পৃথক টাস্কফোর্স গঠনের প্রস্তাব এসেছে।

‎তিনি বলেন, ‘এসব উদ্যোগের মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে গতি আনা, নতুন বিনিয়োগের সুযোগ ও ক্ষেত্র তৈরি এবং সম্পর্ক আরও এগিয়ে নেয়ার চেষ্টা চলছে। এটি একটি চলমান প্রক্রিয়া এবং তা অব্যাহত থাকবে।’

‎বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, ‘বাংলাদেশ ও ভারতের অর্থনৈতিক সুসম্পর্ককে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া প্রয়োজন। অর্থনৈতিক সম্পর্ক ভালো থাকলে দুই দেশের অন্যান্য সম্পর্কও ভালোভাবে এগিয়ে যাবে।’

‎তিনি বলেন, ‘দুই দেশের সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম উন্নয়ন চায়। তাই উভয় দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করা সবার দায়িত্ব।’

‎দুই দেশের মধ্যে যৌথ উদ্যোগে পণ্য উৎপাদনের ওপরও গুরুত্ব দেন ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, ‘বাংলাদেশের তৈরি পোশাক খাতের সঙ্গে ভারতের বিভিন্ন খাতের যৌথ উদ্যোগের বড় সুযোগ রয়েছে।’

‎দীনেশ ত্রিবেদী বলেন, ‘বাংলাদেশের তৈরি পোশাক খাত অত্যন্ত ভালো অবস্থানে রয়েছে। ভারত জিপার, মেশিনারি ও বোতামসহ বিভিন্ন উপকরণ সরবরাহ করতে পারে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা তৈরি হবে।’

‎বাংলাদেশের তৈরি পোশাকের প্রশংসা করে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে কোনো পোশাক কিনে তাতে ‘‘মেড ইন বাংলাদেশ’’ লেখা দেখলে তার ভালো লাগে।’ দুই দেশ একসঙ্গে কাজ করলে আরও অনেক দূর এগিয়ে যেতে পারবে বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য (০)





image

‎খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সার খাতে আলজেরিয়ার সহযোগিতা...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়া...

image

‎বাংলাদেশের জন্য আলজেরিয়ার জ্বালানি সহযোগিতা জোরদারের আহ্...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চি...

image

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ...

image

পেট্রল অকটেন ডিজেলের দাম বাড়ল

নিউজ ডেস্ক : আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। এক লাফে ডিজেল, ক...

image

‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’

নিউজ ডেস্ক : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন...

  • company_logo