• লিড নিউজ
  • জাতীয়

বৃষ্টিতে কমেছে ঢাকার দূষণ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জলবায়ু পরিবর্তন, দ্রুত নগরায়ণ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রভাবে বিশ্বজুড়ে বায়ুদূষণ ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতিতে সোমবার (২৪ আগস্ট) কিছু এলাকায় বৃষ্টি হওয়ার পর বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় কিছুটা উন্নতি হয়েছে রাজধানী ঢাকার।

‎এদিন বায়ুদূষণের তালিকায় রাজধানীর অবস্থান ২০তম। ঢাকার বায়ুমান স্কোর রেকর্ড করা হয়েছে ৮০, যা মাঝারি মানের হিসেবে বিবেচিত। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে এ তথ্য পাওয়া গেছে।

‎আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সোমবার বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৮৯ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুচিং। শহরটির বায়ুমান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। ১৭০ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। ১৬০ স্কোর নিয়ে তৃতীয় স্থানে উগান্ডার রাজধানী কাম্পালা। এ ছাড়া দূষণের তালিকায় ওপরের দিকে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, ইরাকের বাগদাদ ও পাকিস্তানের লাহোর।

‎আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, এএকিউআই স্কোর ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে তা ‘মাঝারি’ বা ‘সহনীয়’ হিসেবে বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে বায়ুর মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়।

মন্তব্য (০)





image

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে আরও দক্ষ হবে সরকার এবং...

নিজস্ব প্রতিবেদকঃ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে আরও দক্...

image

সাড়ে ৩ লাখ টন সার আমদানি করছে সরকার

নিউজ ডেস্ক : চলতি অর্থবছরে দেশের কৃষি খাতে সারের সরবরাহ স্বাভাবিক ও নিরব...

image

মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের...

নিউজ ডেস্ক : ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের জন্য সার্বজনীন উপবৃ...

image

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের প্রেসিডেন্টের অভিনন্দন বা...

নিউজ ডেস্ক : বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর...

image

দ.কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি...

নিউজ ডেস্ক : দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে ২ কার্গো এলএনজি...

  • company_logo