• লিড নিউজ
  • জাতীয়

‎শাহজালালে পৃথক অভিযানে তরল সোনাসহ প্রায় ৩ কোটি টাকার পণ্য জব্দ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচ দিনের পৃথক অভিযানে গোল্ড পেস্ট থেকে উদ্ধার করা সোনা, ভ্যাপ ও ভ্যাপ লিকুইড, বিপুলসংখ্যক মোবাইল ফোন, বিদেশি সিগারেট, মিল্ক পাউডার, নিষিদ্ধ গৌরি ক্রিম, বিদেশি ওষুধ ও মদসহ প্রায় ২ কোটি ৭৩ লাখ টাকার পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

‎১৭ থেকে ২১ আগস্ট পর্যন্ত পৃথক এসব অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার (২১ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিআইআইডি।

‎সিআইআইডি সূত্র জানায়, ২১ আগস্ট দুবাই থেকে আসা ফ্লাইদুবাইয়ের FZ501 ফ্লাইটের এক যাত্রীকে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় আটক করা হয়। তার কাছ থেকে বিভিন্ন মডেলের আইফোন ও পিক্সেল ফোন, ১৬১ কার্টন মন্ড সিগারেট, হোয়াইটেনিং সিরাম এবং দুটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

‎একই দিনে এমিরেটসের EK582 ও কাতার এয়ারওয়েজের QR640 ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে বিদেশি মদ, ভ্যাপ লিকুইড ও সিগারেট জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ২০ হাজার টাকা।

‎এর আগে ২০ আগস্ট এ-শিফটের অভিযানে দুবাই ও বাহরাইন থেকে আসা EK582, BS342 ও GF250 ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে ২১ কার্টন সিগারেট, ৬৯ কেজি বা ১ হাজার ৭৪০ পিস নিষিদ্ধ ক্রিম, ২৯ দশমিক ৪ কেজি NAN Pro Nutrition মিল্ক পাউডার এবং ১১৬ পিস ক্রিমজাতীয় ওষুধ জব্দ করা হয়। এসব পণ্যের শুল্ক-করসহ মূল্য ২৮ লাখ ৫১ হাজার ৬৪০ টাকা।

‎একই দিন বি-শিফটের অভিযানে BS346, BS316 ও EK586 ফ্লাইটসহ বিভিন্ন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৮৩ কার্টন সিগারেট, ১৯৮টি ভ্যাপ, ১০টি রেডমি মোবাইল ফোন, ৩৬ কেজি গৌরি ক্রিম ও চার লিটার বিদেশি মদসহ বিভিন্ন পণ্য আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ৮০ লাখ ৮৭ হাজার টাকা।

‎১৮ আগস্ট কলম্বো থেকে ঢাকায় আসা শ্রীলঙ্কান এয়ারলাইন্সের UL189 ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে বিভিন্ন মডেলের আইফোন, রেডমি মোবাইল ফোন এবং ২ হাজার ৪৮২ পিস বিদেশি ওষুধ জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ২ হাজার টাকা।

‎সবচেয়ে বড় চালানটি ধরা পড়ে ১৭ আগস্ট। দুবাই থেকে আসা এমিরেটসের EK584 ফ্লাইটের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৮৮১ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার করেন বি-শিফটের কর্মকর্তারা। পরে পরীক্ষায় ওই পেস্ট থেকে ৪৬১ গ্রাম স্বর্ণপিণ্ড পাওয়া যায়।

‎একই অভিযানে আট কেজি নিষিদ্ধ গৌরি ক্রিম ও ১৪ কার্টন মন্ড সিগারেটও জব্দ করা হয়। এসব পণ্যের শুল্ক-করসহ আনুমানিক মূল্য ৯৫ লাখ ৩৫ হাজার টাকা।

‎সিআইআইডির হিসাব অনুযায়ী, ১৭ থেকে ২১ আগস্ট পর্যন্ত পৃথক এসব অভিযানে জব্দ করা পণ্যের শুল্ক-করসহ ও আনুমানিক মোট মূল্য ২ কোটি ৭২ লাখ ৯৫ হাজার ৬৪০ টাকা, যা প্রায় ২ কোটি ৭৩ লাখ টাকা।

মন্তব্য (০)





image

‎খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সার খাতে আলজেরিয়ার সহযোগিতা...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়া...

image

‎বাংলাদেশের জন্য আলজেরিয়ার জ্বালানি সহযোগিতা জোরদারের আহ্...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চি...

image

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ...

image

পেট্রল অকটেন ডিজেলের দাম বাড়ল

নিউজ ডেস্ক : আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। এক লাফে ডিজেল, ক...

image

‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’

নিউজ ডেস্ক : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন...

  • company_logo