• লিড নিউজ
  • জাতীয়

মন্ত্রিসভায় ডাক পেলেন মঈন খান, দায়িত্ব পেতে পারেন যে মন্ত্রণালয়ের

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের সম্ভাবনা দেখা দিয়েছে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় নতুন করে আরও চারজন সদস্য যুক্ত হতে পারেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

শুক্রবার (২১ আগস্ট) রাতে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তার। একই সঙ্গে আরও তিনজনের মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে। পাশাপাশি সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে রদবদল হতে পারে।

নতুন মন্ত্রিসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। সরকারের কার্যক্রমে গতি আনতে কয়েকটি মন্ত্রণালয়ে রদবদলের যে পরিকল্পনা করা হয়েছে- তার অংশ হিসেবেই এ পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে।

এদিকে মন্ত্রিসভায় নতুন করে আরও তিনজন যুক্ত হতে পারেন। তারা হলেন- জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

আলোচনা অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় এবং শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। তবে আন্দালিব রহমান পার্থকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পাশাপাশি বিমান, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়েও পরিবর্তন আসতে পারে।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই দিন সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তার শপথ নেওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রপতির শপথের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নতুন রাষ্ট্রপতিই তাদের শপথ পড়াবেন।

মন্তব্য (০)





image

সত্য ও জনগণের স্পৃহাকে কখনো নিষিদ্ধ করে দমিয়ে রাখা যায় না...

নিউজ ডেস্ক : সত্য, চিন্তা এবং জনগণের রাজনৈতিক স্পৃহাকে শক্তি...

image

সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে: ডাক ও টেলিযো...

নিউজ ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও ...

image

শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফ...

image

প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: প্রেস...

নিউজ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর...

image

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের...

  • company_logo