• লিড নিউজ
  • জাতীয়

‎পাকিস্তান সফরের আমন্ত্রণ পেলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। একইসঙ্গে বাংলাদেশের নতুন প্রেসিডেন্টকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

‎শুক্রবার (২১ আগস্ট) এক বিবৃতিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন ও আমন্ত্রণ জানিয়েছেন আসিফ আলী জারদারি।

‎পাকিস্তানের প্রেসিডেন্ট তার বিবৃতিতে বলেন, আমার বিশ্বাস মির্জা ফখরুলের নেতৃত্বে বাংলাদেশ এবং বাংলাদেশিদের উন্নয়ন অব্যাহত থাকবে।

‎তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ভালো সম্পর্ক রয়েছে। আর এই সম্পর্কের শিকর একই ইতিহাস, বিশ্বাস এবং সংস্কৃতিতে নিহিত। আমার আশা, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত থাকবে।

‎পাকিস্তানের প্রেসিডেন্ট জানান, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক আরও জোরদার, দুই দেশের মধ্যে বিনিময়কে আরও বর্ধিত এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও বাড়াতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করতে আগ্রহী তিনি।

‎বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়ে আসিফ আলী জারদারি আরও বলেন, আমার বিশ্বাস বাংলাদেশের প্রেসিডেন্টের পাকিস্তান সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী ও সহযোগিতামূলক সম্পর্ক আরও গভীর করবে।

মন্তব্য (০)





image

‎খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সার খাতে আলজেরিয়ার সহযোগিতা...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়া...

image

‎বাংলাদেশের জন্য আলজেরিয়ার জ্বালানি সহযোগিতা জোরদারের আহ্...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চি...

image

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ...

image

পেট্রল অকটেন ডিজেলের দাম বাড়ল

নিউজ ডেস্ক : আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। এক লাফে ডিজেল, ক...

image

‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’

নিউজ ডেস্ক : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন...

  • company_logo