ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগের কথা ভাবছেন। দীর্ঘদিন ধরেই তিনি শারীরিকভাবে অসুস্থ। অসুস্থতার কারণে দায়িত্ব চালিয়ে যেতে তিনি আগ্রহী নন বলে জানিয়েছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।
এ বিষয়ে জানতে চাইলে এস এম মতিউর রহমান বলেন, দীর্ঘদিন ধরেই চেয়ারম্যান শারীরিকভাবে অসুস্থ। অসুস্থতার কারণে তিনি দায়িত্ব চালিয়ে যেতে আগ্রহী নন। এ কারণে তিনি পদত্যাগের কথা ভাবছেন।
এ ব্যাপারে জানতে চাইলে একটি গণমাধ্যমকে অধ্যাপক মোবাশ্বের মোনেম পদত্যাগের বিষয়টি না করেননি। তিনি বলছেন, হলে জানবেন।
তবে অধ্যাপক মোবাশ্বের মোনেমের পদত্যাগের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি এবং এ বিষয়ে কোনো প্রজ্ঞাপনও জারি হয়নি বলে জানান পিএসসির জনসংযোগ কর্মকর্তা।
অন্তর্বর্তী সরকারের সময় ২০২৪ সালের অক্টোবরে অধ্যাপক মোবাশ্বের মোনেমকে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক।
নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বল...
নিউজ ডেস্কঃ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ...
নিউজ ডেস্কঃ হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিন...
নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, কাল...
News Desk: Law Minister Asaduzzaman has said that Sheikh Hasina will return t...

মন্তব্য (০)