• জাতীয়

‎চার দেশের বাংলাদেশি প্রবাসীদের জন্য সতর্কবার্তা

  • জাতীয়

প্রতীকী ছবি

নিউজ ডেস্কঃ রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য সতর্কবার্তা দিয়েছেন বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

‎সোমবার (১৭ আগস্ট) রাতে বুখারেস্টের বাংলাদেশ দূতাবাস এক জনসচেতনতামূলক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম বর্তমানে যোগাযোগ, তথ্য আদান-প্রদান ও পারস্পরিক সম্পৃক্ততার গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বা শেয়ার করা পোস্ট, মন্তব্য, ছবি, ভিডিওসহ বিভিন্ন কনটেন্ট অনেক সময় আইনি বা অন্য ধরনের জটিলতা তৈরি করতে পারে। বিশেষ করে ধর্ম, রাজনীতি, জনশৃঙ্খলা, জাতীয় নিরাপত্তা কিংবা অন্যান্য সংবেদনশীল বিষয়সংক্রান্ত কোনো কনটেন্ট প্রকাশ বা শেয়ারের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস।

‎দূতাবাস বলেছে, এমন কোনো কনটেন্ট প্রকাশ বা শেয়ার করা উচিত নয়, যা সংশ্লিষ্ট দেশের আইনের পরিপন্থী, হুমকিমূলক, উসকানিমূলক, বৈষম্যমূলক বা আপত্তিকর হিসেবে বিবেচিত হতে পারে।
‎ 
‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো কনটেন্ট থেকে সহিংসতা বা উগ্রবাদী কর্মকাণ্ডকে সমর্থন করা হচ্ছে বলে মনে হতে পারে, এমন বিষয় থেকেও বিরত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‎বিদেশে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় দেশের আইন ও বিধিবিধানের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে দূতাবাস।

‎রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় অবস্থানরত বাংলাদেশিদের অনলাইন প্ল্যাটফর্মে সংযত ও সম্মানজনক আচরণের আহ্বান জানানো হয়েছে। দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমেই অনাকাঙ্ক্ষিত আইনি ঝামেলা এড়ানো সম্ভব এবং এর মাধ্যমে প্রবাসে নিজেদের অবস্থান ও জাতীয় মর্যাদা সুসংহত থাকবে বলে দূতাবাস প্রত্যাশা ব্যক্ত করেছে। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় প্রবাসীদের সার্বিক কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে দূতাবাস এ ধরনের সচেতনতামূলক প্রচার চালিয়ে যাচ্ছে।

মন্তব্য (০)





image

‎আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭, আহত ২৬ ‎

নিউজ ডেস্কঃ আশুলিয়ায় পোশাক কারখানার সামনে গ্যাস সিলিন্ডার-ভর...

image

‎মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিগুলোতে কী লেখা ছিল? ‎

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসল...

image

অব্যবহৃত ২৪ টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার

নিউজ ডেস্কঃ দেশের মহাসড়কগুলোর পাশে দীর্ঘদিন ধরে অব্যবহৃতভাবে...

image

‎কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরি...

নিউজ ডেস্কঃ দেশের কর-জিডিপি অনুপাত বর্তমানের ৬ দশমিক ৮ শতাংশ...

image

১৯৯৩ সালে জাতিসংঘে গণতন্ত্র ও পানির অধিকার তুলে ধরেছিলেন ...

নিউজ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯৩ স...

  • company_logo