• লিড নিউজ
  • জাতীয়

হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৩১ জনের শরীরে। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৫০ জন।

‎সোমবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

‎স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮১৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯১৫ জনে।

‎১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৭ হাজার ৯৩০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৩ হাজার ৭৭৮ জনে।

‎১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২৫ হাজার ৩৮৬ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ২০ হাজার ৯১৩ জন।

মন্তব্য (০)





image

‎আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭, আহত ২৬ ‎

নিউজ ডেস্কঃ আশুলিয়ায় পোশাক কারখানার সামনে গ্যাস সিলিন্ডার-ভর...

image

‎মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিগুলোতে কী লেখা ছিল? ‎

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসল...

image

অব্যবহৃত ২৪ টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার

নিউজ ডেস্কঃ দেশের মহাসড়কগুলোর পাশে দীর্ঘদিন ধরে অব্যবহৃতভাবে...

image

‎কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরি...

নিউজ ডেস্কঃ দেশের কর-জিডিপি অনুপাত বর্তমানের ৬ দশমিক ৮ শতাংশ...

image

১৯৯৩ সালে জাতিসংঘে গণতন্ত্র ও পানির অধিকার তুলে ধরেছিলেন ...

নিউজ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯৩ স...

  • company_logo