ফাইল ছবি
নিউজ ডেস্কঃ বিএনপি জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১৬ আগস্ট) দুপুরে মনোনয়নপত্র বাছাই করেন ‘নির্বাচনী কর্তা’ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেয় বিএনপি।
মনোনয়নপত্রের প্রস্তাবক ছিলে স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান আর সমর্থক গয়েশ্বর চন্দ্র রায়। এর আগে ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্রও বৈধ হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী, ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। আর ২০ আগস্ট নির্বাচন।
নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বল...
নিউজ ডেস্কঃ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ...
নিউজ ডেস্কঃ হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিন...
নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, কাল...
News Desk: Law Minister Asaduzzaman has said that Sheikh Hasina will return t...

মন্তব্য (০)