ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বর্তমান সরকারের ৬ মাসের অঙ্গীকারের লক্ষ্য অনুযায়ী মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
শুক্রবার (১৪ আগস্ট) নয়াপল্টনে বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচি নিয়ে ব্রিফিংয়ে সাংবাদিকেদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, কোথাও হয়তো ১০০ শতাংশ বাস্তবায়ন হয়নি, তবে ৯০ কিংবা ৯৫ শতাংশ হয়েছে। সরকারের ছয় মাস পূর্তিতে অঙ্গীকারগুলোর কতটুকু বাস্তবায়ন হয়েছে, তার একটি লিখিত বিবরণ দেওয়া হবে।
বিএনপির পরবর্তী মহাসচিব কে হচ্ছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দল যেভাবে সিদ্ধান্ত নেবে, সেভাবেই জানিয়ে দেওয়া হবে। এখানে কোনো ঘাটতি থাকবে না। দলের প্রতিটি পদক্ষেপের বিষয়ে সাংবাদিকেদের অবহিত করা হবে।
রিজভী বলেন, রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে বিএনপি মহাসচিবের পদ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগে বাধ্যবাধকতা ছিল না। তবে নৈতিক কারণে তিনি দল থেকে পদত্যাগ করেছেন।
শুরুতেই বিএনপির প্রয়াত সাবেক চেয়ারপারসনের অবদানের কথা তুলে ধরেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব। তিনি জানান, আগামীকাল ঢাকাসহ সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১টায় এবং গুলশান কার্যালয়ে বাদ আসর দোয়া মাহফিল হবে। একইভাবে সারাদেশের সব দলীয় কার্যালয়ে দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বল...
নিউজ ডেস্কঃ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ...
নিউজ ডেস্কঃ হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিন...
নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, কাল...
News Desk: Law Minister Asaduzzaman has said that Sheikh Hasina will return t...

মন্তব্য (০)