• লিড নিউজ
  • জাতীয়

‎দীর্ঘমেয়াদি পরিকল্পনায় বিনিয়োগ করুন, মার্কিন ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আত্মবিশ্বাসের সঙ্গে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

‎বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সফররত ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের এক প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি ব্যবসায়ীদের প্রতি এই আহবান জানান। 

‎সাক্ষাৎকালে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ডিজিটালাইজেশনের স্বার্থে নবায়নযোগ্য জ্বালানি এবং আধুনিক প্রযুক্তি খাতসহ সম্ভাব্য বিভিন্ন ক্ষেত্রে মার্কিন বাণিজ্যের বিস্তৃতি ঘটানোর ওপর গুরুত্বারোপ করেন সরকারপ্রধান। এ বিষয়ে সরকার থেকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতার পূর্ণ আশ্বাস দেন তিনি। 

‎বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, আলোচনা অত্যন্ত ফলপ্রসূ ও কার্যকর হয়েছে। দেশের অভ্যন্তরীণ বিনিয়োগ বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বর্তমান সরকারের ঘোষিত ইশতেহার বাস্তবায়নে মার্কিন প্রতিষ্ঠানগুলো থেকে কীভাবে প্রত্যক্ষ সহযোগিতা পাওয়া যেতে পারে, সে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা সম্পন্ন হয়েছে। 

‎একই সময়ে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি অতুল কশ্যপ জানান, দুই দেশের ব্যবসায়িক ও কৌশলগত অংশীদারত্ব বজায় রেখে সামনের দিনগুলোতে কীভাবে যৌথভাবে এগিয়ে যাওয়া যায়, সে ব্যাপারে সফররত দলটিকে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।

মন্তব্য (০)





image

‎বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করা হয়েছে: ভারতের উপহাইকমিশনার

নিউজ ডেস্কঃ বাংলাদেশিদের জন্য ভারতে ভ্রমণের সব ধরনের ভিসাপ্র...

image

‎সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর: স্বা...

নিউজ ডেস্কঃ বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের বড় সাফল্য নি...

image

‎ব্লু ইকোনমি নিয়ে বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা নিয়েছে সরক...

নিউজ ডেস্কঃ ব্লু ইকোনমি নিয়ে একটি বিশ্ববিদ্যালয় করার পরিকল্প...

image

‎আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭, আহত ২৬ ‎

নিউজ ডেস্কঃ আশুলিয়ায় পোশাক কারখানার সামনে গ্যাস সিলিন্ডার-ভর...

image

‎মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিগুলোতে কী লেখা ছিল? ‎

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসল...

  • company_logo