• লিড নিউজ
  • জাতীয়

জ্বালানি তেলের ব্যবসায় একটি কোম্পানি নয়, সবাই সমান সুযোগ পাবে: জ্বালানী মন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : কোনো একটি নির্দিষ্ট কোম্পানিকে সুবিধা দিতে নয়, যোগ্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ তৈরি করতে একটি সাধারণ নীতিমালা করার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, নীতিমালা হলে তা কোনো একটি প্রতিষ্ঠানের জন্য হবে না।

মঙ্গলবার ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী হলে, ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ-এফইআরবি আয়োজিত ‘জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য এবং পরে প্রশ্নোত্তর পর্বে কথা বলছিলেন তিনি।

সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতও বক্তব্য দেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, শিল্পে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার আন্তরিক; কয়লাভিত্তিক নতুন বিদ্যুৎকেন্দ্র করতে চায় সরকার। কিন্তু এ ধরনের প্ল্যান্ট করার ব্যাপারে দাতা দেশগুলোর আপত্তি আছে।

এছাড়া, নবায়নযোগ্য জ্বালানি সবার ক্রয়ক্ষমতার মধ্যে আনতে চায় সরকার, কিন্তু আমলাতন্ত্রের কারণে সময় বেশি লেগে যায় বলে উল্লেখ করেন তিনি।

জ্বালানি সরবরাহে অর্থের ঘাটতি থাকার কথাও বলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। এজন্য নানা উৎস থেকে অর্থ সংগ্রহের ব্যবস্থা করছে সরকার।

এতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, এলপিজির দাম স্থিতিশীল রাখতে সরকার হস্তক্ষেপ করবে। ব্যবসায়ীদের বাল্ক অ্যামাউন্টে এলপিজি এনে দেবে সরকার। ল্যান্ড বেজড এলএনজি টার্মিনাল করার জন্য মাতারবাড়িতে জমি নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

‎সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের কারণে...

image

‎জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ১১৯ কোটি ...

নিউজ ডেস্কঃ জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে প্রকল্প গ্...

image

‎বিদেশে পাচারকৃত অর্থ উদ্ধারে আইএসিসিসিকে প্রয়োজনীয় সহযোগ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের পাচারকৃত অর্থ উদ্ধার করে দেশে ফিরিয়ে ...

image

‎অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম:...

নিউজ ডেস্কঃ অন্যান্য দেশের তুলনায় এখনও বাংলাদেশে জ্বালানি তে...

image

‎দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় মামলা: গ্রেফতার গাজী নজরুল-প্...

নিউজ ডেস্কঃ দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যার প্র...

  • company_logo