• লিড নিউজ
  • জাতীয়

‎বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী এস্তোনিয়া

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক: বাংলাদেশের ই-গভর্নেন্স, ডিজিটাল রূপান্তর ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে এস্তোনিয়া। সোমবার (১০ আগস্ট) এস্তোনিয়ার রাজধানী তাল্লিনে অনুষ্ঠিত বাংলাদেশ ও এস্তোনিয়ার দ্বিতীয় দফার পররাষ্ট্র দপ্তর পর্যায়ের বৈঠকে (ফরেন অফিস কনসালটেশন) এসব বিষয়ে ঐকমত্য হয়।

‎বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় (পূর্ব ও পশ্চিম) সচিব মো. নজরুল ইসলাম। এস্তোনিয়ার পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিভাগের প্রধান মাতি মুর্দ। বৈঠকে দুই দেশের রাজনৈতিক ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

‎আলোচনায় তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল সহযোগিতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এস্তোনিয়া বাংলাদেশকে ডিজিটাল পরিচয় ব্যবস্থা (ই-আইডি), নিরাপদ তথ্য বিনিময়, উদ্ভাবন ও ই-গভর্নেন্সে কারিগরি সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে। দেশটির কয়েকটি ডিজিটাল প্রযুক্তি প্রতিষ্ঠান ও বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী বলেও জানানো হয়।

‎দক্ষ জনশক্তি নেওয়ার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ কর্মসূচির আওতায় বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ তৈরির বিষয়েও আলোচনা হয়। তথ্যপ্রযুক্তি, কেয়ারগিভিং, নির্মাণ, আতিথেয়তা, পর্যটন এবং কৃষি ও কৃষি প্রক্রিয়াজাতকরণ খাতে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার বিষয়ে দুই পক্ষ ইতিবাচক মত প্রকাশ করে।

‎বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে দুই দেশের বেসরকারি খাতের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপরও জোর দেওয়া হয়। বাংলাদেশের পক্ষ থেকে তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য এবং ওষুধ শিল্পের সক্ষমতা তুলে ধরা হয়। এ ছাড়া এস্তোনিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের আহ্বান জানানো হয়।

‎দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন এবং শীর্ষ বাণিজ্য সংগঠনগুলোর মধ্যে সমঝোতা স্মারক সইয়ের প্রস্তাবও আলোচনায় আসে।

‎এ ছাড়া দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের পারস্পরিক সফর, পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠন, শিক্ষা, গবেষণা, ক্রীড়া, শিক্ষার্থী ও সাংস্কৃতিক বিনিময় এবং পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। দ্বৈত কর পরিহার, বিনিয়োগ সুরক্ষা ও শিল্প খাতে সহযোগিতাসহ ঝুলে থাকা কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি দ্রুত সম্পন্ন করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।

‎আন্তর্জাতিক ফোরামে, বিশেষ করে জাতিসংঘে, পারস্পরিক সমর্থন অব্যাহত রাখার বিষয়েও ঐকমত্য হয়। পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে এস্তোনিয়া।

‎এর আগে বাংলাদেশের প্রতিনিধিদল এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ন্যাটো ও ট্রান্সআটলান্টিক সম্পর্ক বিভাগের ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি কারিন মান্দির সঙ্গে মধ্যাহ্নভোজ বৈঠকে অংশ নেয়। সেখানে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

মন্তব্য (০)





image

‎সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের কারণে...

image

‎জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ১১৯ কোটি ...

নিউজ ডেস্কঃ জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে প্রকল্প গ্...

image

‎বিদেশে পাচারকৃত অর্থ উদ্ধারে আইএসিসিসিকে প্রয়োজনীয় সহযোগ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের পাচারকৃত অর্থ উদ্ধার করে দেশে ফিরিয়ে ...

image

‎অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম:...

নিউজ ডেস্কঃ অন্যান্য দেশের তুলনায় এখনও বাংলাদেশে জ্বালানি তে...

image

‎দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় মামলা: গ্রেফতার গাজী নজরুল-প্...

নিউজ ডেস্কঃ দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যার প্র...

  • company_logo