• লিড নিউজ
  • জাতীয়

‎বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান নরেন্দ্র মোদি: ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

‎সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

‎দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের মধ্যে গণতান্ত্রিক বিভিন্ন ইস্যু আছে, ভবিষ্যতেও থাকবে। এটি কূটনীতি ও গণতন্ত্রের সৌন্দর্য। এসব সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।

‎তিনি আরও বলেন, আমাদের ইতিহাস ও সীমান্তের বাস্তবতা বদলানো যাবে না। আমরা একে অপরের সঙ্গে স্বপ্ন ভাগাভাগি করি। আশা করি, আগামী দিনগুলোও ভালো যাবে।

‎দীনেশ ত্রিবেদী বলেন, দুই পক্ষকেই নিজেদের ইস্যুগুলো সমাধানে উদ্যোগী হতে হবে। এমন কোনো সমস্যা নেই, যা আলোচনার মাধ্যমে বসে সমাধান করা সম্ভব নয়। দুই দেশের সাধারণ মানুষই চায়, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ভালো থাকুক।

‎তিনি আরও বলেন, বাংলাদেশে গত দুই মাসে আমি যে আদর, প্রীতি ও ভালোবাসা পেয়েছি, তা সত্যিই অভিভূত করেছে।

মন্তব্য (০)





image

‎বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত...

নিউজ ডেস্ক: দেশের বেকারত্ব হ্রাসে কারিগরি ও প্রযুক্তি শিক্ষা...

image

‎জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্...

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক বাজারে মূল্য কমার এই সময়ে হঠাৎ করে ম...

image

‎দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর কোন...

image

‎সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের কারণে...

image

‎জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ১১৯ কোটি ...

নিউজ ডেস্কঃ জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে প্রকল্প গ্...

  • company_logo