ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ কিছুদিন ধরে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি বলেন, ‘বিভ্রান্ত করে জনগণের শান্তি নষ্ট করবেন না।’ আজ রোববার (৯ জুলাই) কক্সবাজারের বাঁচখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘জনগনের ভোটে নির্বাচিত বলে মানুষের পাশে থাকা সরকারের দায়িত্ব। আর চলতি বছর ৪১ লাখ নারীদের ফ্যামিলি কার্ড দেয়া হবে।’
নারীদের স্বাবলম্বী করতে ও তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা বর্তমান সরকারের দায়িত্ব বলেও জানা প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, ‘সমুদ্রের মালিক জনগণ, সমুদ্রকে ব্যবহার করে মানুষের জীবনমান উন্নয়নের জন্য কিভাবে কাজে লাগানো যায় সরকার তা নিয়ে কাজ করছে।’
দেশের উন্নয়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের উন্নতির জন্য শান্তিশৃঙ্খলা থাকতে হবে, কোনো বিশৃঙ্খলা করা চলবে না।’
নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বল...
নিউজ ডেস্কঃ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ...
নিউজ ডেস্কঃ হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিন...
নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, কাল...
News Desk: Law Minister Asaduzzaman has said that Sheikh Hasina will return t...

মন্তব্য (০)