• লিড নিউজ
  • জাতীয়

‎সরকার বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে : আফরোজা ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা আজ বলেছেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে কাজ করছে।

‎তিনি আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট সেন্টার (টিটিডিসি) উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতায় বলেন, বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানো আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ। আমরা সবাই একসঙ্গে সেই লক্ষ্য অর্জনে কাজ করছি।

‎আফরোজা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের বিপুল পর্যটন সম্ভাবনা উন্মোচনে নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে এবং এ খাতকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের প্রধান চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে।

‎তিনি বলেন, ‘ প্রধানমন্ত্রী শুধু একটি লক্ষ্য নিয়েই কাজ করছেন- দেশের উন্নয়ন এবং জনগণের উন্নয়ন।’

‎পর্যটন খাতের প্রতি সরকারের উচ্চাকাক্সক্ষার কথা তুলে ধরে আফরোজা জানান, প্রধানমন্ত্রীকে চেয়ারম্যান করে জাতীয় পর্যটন কাউন্সিল গঠন করা হয়েছে। এর লক্ষ্য আগামী কয়েক বছরে পর্যটনের জিডিপি অবদান বর্তমান প্রায় তিন শতাংশ থেকে বাড়িয়ে ৬-৭ শতাংশে উন্নীত করা।

‎তিনি আরও জানান, জাতীয় পর্যটন মাস্টার প্ল্যান চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং কক্সবাজার, সিলেট ও খুলনা জুড়ে একটি বৃহৎ পর্যটন উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নাধীন। ইতোমধ্যে সরকারের দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় শতাধিক পেশাদার ট্যুর গাইড প্রশিক্ষিত হয়েছেন।

‎মন্ত্রী বলেন, বর্তমানে পর্যটন খাত জাতীয় জিডিপিতে প্রায় তিন শতাংশ অবদান রাখছে, যা প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলারের সমান। এ খাত হোটেল, এয়ারলাইনস, রেস্টুরেন্ট, ট্যুর অপারেশন ও স্থানীয় গাইডিং সেবায় দুই মিলিয়নেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করেছে।

‎তিনি উল্লেখ করেন, দেশের ৩০টিরও বেশি জেলায় স্বীকৃত পর্যটন গন্তব্য রয়েছে, কিন্তু বিপুল সম্ভাবনা এখনো পুরোপুরি কাজে লাগানো যায়নি।

‎এসময় আফরোজা মন্তব্য করেন, ‘আমরা যেন সোনার খনির ওপর বসে আছি, অথচ চামচ দিয়ে খনন করছি’।

‎বেসরকারি খাতের নেতৃত্বের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সরকার নীতি প্রণয়ন ও কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে দরজা খুলে দিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত হোটেল ব্যবসায়ী, ট্যুর অপারেটর, এয়ারলাইনস ও তরুণ উদ্যোক্তাদেরই বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটকদের কাছে আকর্ষণীয় গন্তব্যে পরিণত করতে হবে।

‎তিনি বলেন, সরকারি সংস্থা, ব্যবসায়ী, গবেষক, বিমান খাতের অংশীজন ও গণমাধ্যমের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় ছাড়া সরকারের লক্ষ্য অর্জন সম্ভব নয়।

‎নতুন উদ্বোধনকৃত টিটিডিসিকে তিনি সরকারি-বেসরকারি খাতকে একত্রে আনার এবং দেশের পর্যটন উচ্চাকাক্সক্ষাকে বাস্তব পদক্ষেপে রূপান্তর করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বর্ণনা করেন।

‎আফরোজা আনুষ্ঠানিকভাবে সংগঠনটি উদ্বোধন করে পর্যটন, হসপিটালিটি ও বিমান খাতের অংশীজনদের আহ্বান জানান, তারা যেন নিজেদের শুধু অতিথি নয় বরং ‘বাংলাদেশের পরবর্তী বড় প্রবৃদ্ধির গল্পের প্রতিষ্ঠাতা অংশীদার’ হিসেবে বিবেচনা করেন।

‎তিনি বলেন, এই দেশ আমাদের জন্য, আর আমরা এই দেশের জন্য। বাংলাদেশ সবার আগে-এটাই আমাদের মূল লক্ষ্য।

‎অনুষ্ঠানে টিটিডিসি উদ্বোধনী কমিটির চেয়ারম্যান ও সংসদ সদস্য নাসের রহমান সভাপতিত্ব করেন। টিটিডিসি সভাপতি কাজী ওয়াহিদুল আলম সংগঠনের সংক্ষিপ্ত পরিচিতি দেন এবং অভিজ্ঞ হোটেলিয়ার ও টিটিডিসি নির্বাহী কমিটির সদস্য শাহিদ হামিদ এফআইএইচ স্বাগত বক্তব্য রাখেন।

‎অনুষ্ঠানে শেয়ারট্রিপের সহ-প্রতিষ্ঠাতা সাদিয়া হক বাংলাদেশের পর্যটন, হসপিটালিটি ও বিমান খাতের বর্তমান অবস্থা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। পরে সরকারি, বেসরকারি, গবেষণা প্রতিষ্ঠান ও গণমাধ্যমের প্রতিনিধিদের অংশগ্রহণে উচ্চপর্যায়ের প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

‎আলোচনায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, সিপিডি গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সম্পাদক ইনাম আহমেদ, গ্যালাক্সি গ্রুপ সভাপতি আহমেদ ইউসুফ ওয়ালিদ এবং আইএইচজি সাউথ ওয়েস্ট এশিয়া এরিয়া জেনারেল ম্যানেজার আশ্বিনী নায়ার অংশ নেন।

মন্তব্য (০)





image

‎দেশকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে এগিয়ে নিতে কাজ করছে বিএ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব এবং স...

image

‎দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে ইউএনও...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও...

image

ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকারীরা আসতে চান:...

নিউজ ডেস্কঃ চীন, ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকা...

image

জ্বালানি আমদানিতে জনস্বার্থ ও জ্বালানি নিরাপত্তাকে অগ্রাধ...

নিউজ ডেস্কঃ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, বেসরকারি প...

image

উত্তরের ৫ জেলা নিয়ে বগুড়ায় নতুন সড়ক জোনের যাত্রা শুরু

বগুড়া প্রতিনিধিঃ উত্তরাঞ্চলের পাঁচ জেলার সড়ক যোগাযোগ ব্...

  • company_logo