ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ চীন, ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকারীরা আসতে চাচ্ছেন বলে জানিয়েছেন— ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। আজ (শনিবার, ৮ আগস্ট) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্কে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের (ইউএফটিবি) আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত ‘রোবোফিউশন ১ দশমিক ০’ জাতীয় রোবোটিক্স উৎসবের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, ‘আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ জাতীয় গ্রিডে নেয়ার জন্য। তবে এখানে তাড়াহুড়ো করার কোনো সুযোগ নেই। আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে সেফটি অ্যান্ড সিকিউরিটি নিশ্চিত করা। খুব শিগগিরই আপনারা জানতে পারবেন, কবে নাগাদ জাতীয় গ্রিডে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের বিদ্যুৎ যুক্ত করা হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘গাজীপুর হাই-টেক পার্কে অনেকেই জমি বা প্লট বরাদ্দ নিয়ে রেখেছেন, কিন্তু এখনো কোনো শিল্পপ্রতিষ্ঠান বা কার্যক্রম শুরু করেননি। আমরা বিষয়টি খতিয়ে দেখব—তারা কেন কাজ শুরু করতে পারেননি, তাদের কোনো অসুবিধা আছে কি না। যারা একেবারেই কাজ করতে পারছেন না, তাদের সঙ্গে কথা বলে আমরা প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব।’
‘কারণ, এখানে অনেকেই শিল্পপ্রতিষ্ঠান করতে চান। বিদেশিরাও বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছেন । যারা বরাদ্দ নিয়ে রেখেছেন কিন্তু কোনো শিল্প করছেন না, তাদের বিষয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এ গাজীপুর হাই-টেক পার্ক আমাদের মন্ত্রণালয়ের একটি ফ্ল্যাগশিপ হাই-টেক পার্ক। তাই এর জমি যথাযথভাবে ব্যবহার নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঁইয়া, জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া।
নিউজ ডেস্কঃ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, বেসরকারি প...
বগুড়া প্রতিনিধিঃ উত্তরাঞ্চলের পাঁচ জেলার সড়ক যোগাযোগ ব্...
বগুড়া প্রতিনিধিঃ বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্র...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদ...
নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্...

মন্তব্য (০)