• লিড নিউজ
  • জাতীয়

‎দেশের সব হাসপাতালে দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিতে হাইকোর্টের নির্দেশ ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) বিচারপতি মো. হাবিবুল গনি এবং বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন রুল আংশিক মঞ্জুর করে এ আদেশ দেন।

‎একই সাথে ২০১৮ সালের সড়ক দুর্ঘটনা আইনের সংশোধন করে সকল দুর্ঘটনার বিষয় নিকটস্থ হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসার ব্যবস্থা করার জন্য সংশোধন করে বিধি প্রণয়নের নির্দেশ দিয়েছেন।

‎আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জিসান হায়দার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট কাজী এরশাদুল আলম। সালাউদ্দিন হাসপাতালের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।

‎উল্লেখ্য, ২০১৮ সালে ছিনতাইকারীর হাতে খুলনার সোনাডাঙ্গার মোটর পার্টস ব্যবসায়ী ইব্রাহিম ঢাকার সায়েদাবাদে ছিনতাইকারীর আঘাতে আহত হওয়ার পর নিকটস্থ সালাউদ্দিন হাসপাতালে গেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকা মেডিকেলে তার মৃত্যুর সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ একটি রিট পিটিশন দায়ের করে।

মন্তব্য (০)





image

জামায়াতের চিঠিতে এমপি নজরুলের পদ শূন্য করার সুযোগ নেই: ইস...

নিউজ ডেস্ক : সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলামক...

image

অপ্রতিম হত্যা: ৪টি সিসিটিভি ক্যামেরায় নতুন তথ্য পাওয়া গেল

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের ...

image

সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ছয় মামলা

নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ...

image

‎স্ত্রীর আত্মহত্যায় মামলা: ৪ দিনের রিমান্ডে গাজী নজরুল, প...

নিউজ ডেস্কঃ দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যা...

image

‎বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত...

নিউজ ডেস্ক: দেশের বেকারত্ব হ্রাসে কারিগরি ও প্রযুক্তি শিক্ষা...

  • company_logo