ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্যাসিফিক নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার ঢাকা সফরের শেষ দিনে ঐতিহাসিক লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
বার্তায় বলা হয়, লালবাগ কেল্লা পরিদর্শনের সময় অ্যাডমিরাল স্টিভ কেলার পুনরুদ্ধার করা হাম্মামখানা ঘুরে দেখেন। এ সময় তিনি বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে মার্কিন দূতাবাসের অবদান সম্পর্কেও অবগত হন।
তিন দিনের সফরে গত মঙ্গলবার ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার।
উল্লেখ্য, রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত লালবাগ কেল্লা মুঘল আমলের অন্যতম ঐতিহাসিক স্থাপনা এবং দেশের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর একটি।
নিউজ ডেস্ক : সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলামক...
নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের ...
নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ...
নিউজ ডেস্কঃ দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যা...
নিউজ ডেস্ক: দেশের বেকারত্ব হ্রাসে কারিগরি ও প্রযুক্তি শিক্ষা...

মন্তব্য (০)