• লিড নিউজ
  • জাতীয়

‎জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ‘জুলাই কার?’— এই অবস্থা থেকে মুক্তি পেতে হবে জানিয়ে রাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জুলাই সবার। তিনি বলেন, ‘জুলাই চেতনার ওপর নির্ভর করে যারা রাজনীতি করছে, সেই রাজনীতি করা যাবে না।’

‎আজ বুধবার (৫ আগস্ট) দুপুরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

‎স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বাস্তবায়ন করা হবে। এই লক্ষ্যে কমিশন গঠন করা হয়েছে। আলোচনা করতে সকল রাজনৈতিক দলকে আহ্বানও জানান তিনি।

‎তিনি বলেন, ‘জুলাই এক দিনে হয়নি। যারা জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করছে, সেই রাজনীতি করা যাবে না। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায় এ সরকার।’

‎এই দেশে আর কোনোদিন ফ্যাসিবাদের উত্থান হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের প্রশ্নে এক ফ্যাসিবাদের বিরুদ্ধে এক। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে। আইন সংশোধন করা হয়েছে। আদালত নির্ধারণ করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে। মানবতাবিরোধী অপরাধ তদন্ত চলছে।’

মন্তব্য (০)





image

নতুন পে স্কেল: বেতন বাড়লেও পদোন্নতিতেই বাঁধল গোলমাল

নিউজ ডেস্ক : সরকারি কর্মচারীদের বহুদিনের বহুল প্রতীক্ষিত নতু...

image

জামায়াতের চিঠিতে এমপি নজরুলের পদ শূন্য করার সুযোগ নেই: ইস...

নিউজ ডেস্ক : সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলামক...

image

অপ্রতিম হত্যা: ৪টি সিসিটিভি ক্যামেরায় নতুন তথ্য পাওয়া গেল

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের ...

image

সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ছয় মামলা

নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ...

image

‎স্ত্রীর আত্মহত্যায় মামলা: ৪ দিনের রিমান্ডে গাজী নজরুল, প...

নিউজ ডেস্কঃ দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যা...

  • company_logo