• জাতীয়

‎ফিরে দেখা ৩৬ জুলাই: মুক্তিকামী জনতার আকাঙ্ক্ষার স্রোত নামে শহীদ মিনারে

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ২০২৪ এর ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনা সরকারের। কেন্দ্রীয় শহীদ মিনার ছিল ছাত্র-জনতার ১ দফা দাবির মিলিত হওয়ার কেন্দ্রবিন্দু। ৫ আগস্টে বেলা যতো গড়াতে থাকে, জনস্রোত ততো বাড়তে থাকে ঢাকার সব প্রবেশমুখে। মুক্তিকামী জনতার প্রবল ঢেউয়ে তছনছ হয় ফ্যাসিজমের অভেদ্য মসনদ।

‎৫ আগস্টের সকালে রাজধানীর অন্যান্য এলাকার মতো ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায়ও পুলিশের সাথে ছাত্র-জনতার ব্যাপক সংঘর্ষ হয়। এর আগে চানখারপুলে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারদলীয় পেটোয়াদের প্রবল গুলি বর্ষণ প্রাণ কেড়ে নেয় আন্দোলনরত অনেকের।

‎এদিন সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিরাজ করছিল থমথমে অবস্থা। সবার মনে একটাই আশঙ্কা, কিছু একটা ঘটতে যাচ্ছে। ঢাবি এলাকায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন শিক্ষার্থীসহ সর্বস্তরের জনতা। শহীদ মিনার যেভাবে ১৯৫২ এর প্রতীক হয়ে ১৯৭১ এর সফল পরিণতি দিয়েছিল, ঠিক তেমনি যেন ৫ আগস্টকেও সফল পরিণতি দিতে চলেছে বাঙালির মুক্তির প্রতিক।

‎সকালে শহীদ মিনার এলাকায় জড়ো হওয়া শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়তে থাকে পুলিশ। তবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রতিবাদী র‍্যালি নিয়ে বের হলে পরিস্থিতি নতুন দিকে মোড় নেয়। ধীরে ধীরে জড়ো হন দেশের বুদ্ধিজীবী, কবি, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, বিপ্লবী সকলেই। বৃষ্টিস্নাত দুপুর যেন হয়ে উঠলো নতুন আশার বেলুন, নতুন আকাঙ্ক্ষার কনফেত্তি। একপর্যায়ে লাখো লাখো ছাত্র-জনতার অবস্থানে মুখর হয় শহীদ মিনার। মৃদু অস্পষ্ট মাইকে লাখো জনতার ময়দানে আওয়াজ আসে– স্টেপ ডাউন শেখ হাসিনা। আমরা তোমার পদত্যাগ চাই।

‎বেলা গড়ানোর সাথে সাথে ছাত্র-জনতার জনসমুদ্রে হারিয়ে যায় পেটোয়া বাহিনী। এর কিছুক্ষণ পরই খবর আসে– পতন ঘটেছে সরকারের। দেড় দশক টানা ক্ষমতায় থাকার পর অবশেষে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন।

‎জুলাইয়ের এক তারিখে শুরু হওয়া টানা ৩৬ দিনের কোটা সংস্কার আন্দোলন শেষ হয় শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে। তার পলায়নেই মূলত বিজয় উল্লাসে নামে পুরো জাতি। ছাত্র-জনতার জনসমুদ্র ততোক্ষণে শহীদ মিনার থেকে শাহবাগ; পৌঁছে যায় গণভবনে। অনেক দিন পর পরাধীনতার শেকল ভাঙার গান গাইতে দেখা যায় বাংলাদেশকে।

মন্তব্য (০)





image

নতুন পে স্কেল: বেতন বাড়লেও পদোন্নতিতেই বাঁধল গোলমাল

নিউজ ডেস্ক : সরকারি কর্মচারীদের বহুদিনের বহুল প্রতীক্ষিত নতু...

image

জামায়াতের চিঠিতে এমপি নজরুলের পদ শূন্য করার সুযোগ নেই: ইস...

নিউজ ডেস্ক : সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলামক...

image

অপ্রতিম হত্যা: ৪টি সিসিটিভি ক্যামেরায় নতুন তথ্য পাওয়া গেল

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের ...

image

সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ছয় মামলা

নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ...

image

‎স্ত্রীর আত্মহত্যায় মামলা: ৪ দিনের রিমান্ডে গাজী নজরুল, প...

নিউজ ডেস্কঃ দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যা...

  • company_logo