• লিড নিউজ
  • জাতীয়

গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আদালতের নির্দেশ অনুযায়ী ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, কোনো গণমাধ্যম শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

‎আজ মঙ্গলবার (৪ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

‎ডা. জাহেদ উর রহমান বলেন, ‘সরকার শেখ হাসিনাকে ধরে-বেঁধে আনতে চায়। তার সব আইনগত অধিকার নিশ্চিত করা হবে এবং আদালতের রায় সরকার মেনে নেবে।’

‎তিনি বলেন, ‘শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য কেবল আস্ফালন, বাস্তবে তা করার সক্ষমতা তার নেই। একই সঙ্গে সরকার যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারতসহ সব দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বজায় রেখে চলছে এবং এ বিষয়ে কোনো ভূরাজনৈতিক সমস্যায় নেই।’

‎তসলিমা নাসরিন প্রসঙ্গে তিনি বলেন, ‘তাকে দেশে আনার কোনো উদ্যোগ সরকারের নেই। তবে তিনি দেশে ফিরতে চাইলে প্রচলিত নিয়ম অনুযায়ী আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে।’

‎ব্রিফিংয়ে খাদ্য ও জ্বালানি পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা। তিনি জানান, দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। টমেটো ও কাঁচামরিচের দামও শিগগিরই সহনীয় পর্যায়ে চলে আসবে।

‎তিনি বলেন, ‘এলএনজি টার্মিনালে দুর্ঘটনার কারণে ঢাকার বাইরে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে।’ গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুতের চাহিদা বেড়েছে। তবে অল্প কয়েক দিনের মধ্যেই ধাপে ধাপে গ্যাস সংকট কেটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে জ্বালানির সাশ্রয়ী ব্যবহার এবং জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান।

‎বিদ্যুতের অতিরিক্ত বিল প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো গ্রাহক অস্বাভাবিক বিল পেলে সংশ্লিষ্ট অভিযোগ কেন্দ্রে যোগাযোগ করে অভিযোগ জানাতে পারেন।’

‎এছাড়া তিনি জানান, আগামী ৬ আগস্ট থেকে সর্বসাধারণের জন্য ‘জুলাই শহিদ স্মৃতি জাদুঘর’ খুলে দেয়া হবে। জাদুঘরে প্রবেশের টিকিট বড়দের জন্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

‎তিনি আরও জানান, আগামীকাল (৫ আগস্ট) সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত নতুন ২০টি গানকে পুরস্কৃত করা হবে।

মন্তব্য (০)





image

নতুন পে স্কেল: বেতন বাড়লেও পদোন্নতিতেই বাঁধল গোলমাল

নিউজ ডেস্ক : সরকারি কর্মচারীদের বহুদিনের বহুল প্রতীক্ষিত নতু...

image

জামায়াতের চিঠিতে এমপি নজরুলের পদ শূন্য করার সুযোগ নেই: ইস...

নিউজ ডেস্ক : সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলামক...

image

অপ্রতিম হত্যা: ৪টি সিসিটিভি ক্যামেরায় নতুন তথ্য পাওয়া গেল

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের ...

image

সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ছয় মামলা

নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ...

image

‎স্ত্রীর আত্মহত্যায় মামলা: ৪ দিনের রিমান্ডে গাজী নজরুল, প...

নিউজ ডেস্কঃ দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যা...

  • company_logo