• জাতীয়

‎সাংবাদিকরাই একে অন্যকে সরিয়ে দিচ্ছেন, সরকারের হস্তক্ষেপ নেই: মির্জা ফখরুল

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মিডিয়ার ওপর সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (সোমবার, ৩ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

‎মির্জা ফখরুল বলেন, ‘সরকারের পক্ষ থেকে গণমাধ্যমে কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না। বিএনপির ভেতরে কোনো গ্রুপিং নেই; বরং সাংবাদিকদের মধ্যেই বিভাজন তৈরি করে একে অন্যকে সরিয়ে দেয়ার প্রবণতা দেখা যাচ্ছে।’ তিনি গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোতে যোগ্য ব্যক্তিদের নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানান।

‎জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। সংস্কার নাকি সংশোধন, এ নিয়ে ভিন্নমত তৈরি হয়েছে। এসব বিষয়ে সংসদে আলোচনা হওয়াই উচিত। কিন্তু বাইরে এসে হাসিনার মতো কথা বলছে বিরোধীদল। এটা এমন পর্যায়ে যেন না যায়, সংঘাতে যেন রূপ না নেয়।’

‎একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘বর্তমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তবে সংবিধান ও গণতান্ত্রিক প্রক্রিয়া অনুযায়ী এসব বাস্তবায়ন করতে হবে জাতীয় সংসদের মাধ্যমেই।’

‎তিনি বলেন, ‘এত ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্রের কেন্দ্রবিন্দু হবে সংসদ। কিন্তু সংসদের বাইরে বিভিন্ন ধরনের রাজনৈতিক চর্চা ও বক্তব্য দেয়া হচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত।’

‎জহির উদ্দিন স্বপন আরও বলেন, ‘শহিদদের স্মরণকে ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়।’ তিনি জাতীয় ঐকমত্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘সরকার সংসদ ও রাজনীতিতে সব পক্ষের সহযোগিতা চায় এবং জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে সবার সমর্থন প্রত্যাশা করে।’

মন্তব্য (০)





image

বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্র...

নিউজ ডেস্ক : বাংলাদেশের শিক্ষা খাতে ক্রীড়া শিক্ষা এবং কারিগর...

image

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সুস্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে এ...

image

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান...

নিউজ ডেস্ক : শিল্পায়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার সমন্বয় ঘটিয়ে দ...

image

জ্বালানি সংকট নিরসনে ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক : দেশের জালানি সংকট মোকাবিলায় সৌর বিদ্যুৎ উৎপাদন ...

image

‎আধুনিক ও ইসলামিক শিক্ষার সমন্বয়েই গড়ে উঠবে সুস্থ জাতি: স...

নিউজ ডেস্কঃ আধুনিক শিক্ষা ও ইসলামিক শিক্ষার সমন্বয় ছাড়া...

  • company_logo