• লিড নিউজ
  • জাতীয়

‎দেশের সীমানায় পা রাখলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: আইনমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এসময় তিনি বলেন, ‘দেশের সীমানায় পা রাখলেই গ্রেপ্তার করা হবে তাকে।’ আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) আইনগত সহায়তা প্রদান বিষয়ক সমঝোতা স্মারক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

‎সরকার মনে করলে আগস্টে বিশেষ অধিবেশন হতে পারে জানিয়ে মন্ত্রী বলেন, ‘সংবিধানে আছে রাষ্ট্রপতি যেদিন পদত্যাগ করবেন তার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। প্রশ্ন এসেছিলো আমরা বিশেষ অধিবেশন ডাকবো কি না। ৯০ দিন যেহেতু সময় আছে আর আমাদের নেক্সট অধিবেশন ৬০দিনের মধ্যে, ২টি টাইম ম্যাচ করছে সেহেতু বিশেষ অধিবেশনের আপাতত প্রয়োজন দেখছি না। যদি সরকার মনে করে নিশ্চয় ডাকতে পারে।’

‎এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইট ওয়াচের প্রতিবেদন আমলে নিয়ে খতিয়ে দেখবে সরকার।’

‎মন্ত্রী আরও বলেন, ‘সরকার জনগণের কল্যাণে পরিবর্তন করতে চায়।’

‎এসময় বাগেরহাটের মিরাজ শেখকে গুমের অভিযোগের তদন্ত হবে ও তার পরিবারকে আইনি সহায়তা দেয়া হবে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

‎জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না: তথ...

নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও অর্জনকে কেন্দ্র করে...

image

দ্বিপাক্ষিক বৈঠকে খুলেছে মালয়েশিয়া শ্রমবাজার: মাহ্দী আমিন

নিউজ ডেস্ক : দ্বিপাক্ষিক বৈঠকে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবা...

image

‎ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর

নিউজ ডেস্কঃ ৩ দিনের সফরে দুপুরে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ...

image

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকা...

নিউজ ডেস্কঃ মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেক...

image

হজের বিমান টিকিটের মূল্য কমে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ...

নিউজ ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম র...

  • company_logo