• লিড নিউজ
  • জাতীয়

‎সেনা সদস্যদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক পছন্দের উর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সেনা সদস্যদের পদোন্নতির ক্ষেত্রে, রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‎রোববার (২৬ জুলাই) সকালে সেনা সদর দফতরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে 'সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬' এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

‎ এ সময় অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান ও সততার উপর গুরুত্বারোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা প্রদান করেন তিনি।

‎তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালনের পাশাপাশি, অভ্যন্তরীন শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

‎এছাড়া, দেশের প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর এই ত্যাগের জন্য সেনাপ্রধান থেকে শুরু করে সেনাবাহিনীর সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

‎উল্লেখ্য, ১ম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল হতে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল হতে কর্নেল পদবির যোগ্য কর্মকর্তাগণ পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন।

মন্তব্য (০)





image

‎বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি

নিউজ ডেস্কঃ বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসার পথে সাবেক রাষ্ট...

image

‎সাভারে ইয়ামিন হত্যা: ট্রাইব্যুনালে ১৯ জনের বিরুদ্ধে আনুষ...

নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থানের সময় সাভারে এমআইএসটির শিক্ষা...

image

‎২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন

নিউজ ডেস্কঃ এ বছরের ২৭ জুলাই হতে শুরু হচ্ছে ২০২৭ সালের ...

image

‎রাষ্ট্রপতির গ্রেপ্তার নিয়ে বিরোধীদের বক্তব্য আমলে নেয়ার ...

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী...

image

‎জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ...

নিউজ ডেস্কঃ শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্...

  • company_logo