• লিড নিউজ
  • জাতীয়

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষমতা জোরদারের ওপর গুরুত্বারোপ

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ বাংলাদেশে জলবায়ু পরিবর্তন, অভিযোজন এবং ক্ষয়ক্ষতির ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা শক্তিশালীকরণ এবং সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন।

‎মহাখালীর বন ভবনে বিসিসিটি সম্মেলন কক্ষে ‘জলবায়ু পরিবর্তন নীতি ও শাসন: অভিযোজন, ক্ষয়ক্ষতি ও ক্ষতির যোগসূত্র বোঝা এবং বৈশ্বিক অর্থায়ন ব্যবস্থা থেকে আন্তর্জাতিক অর্থায়ন প্রাপ্তির পথ’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী অধিবেশনের বক্তব্যে তিনি এ বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন।

‎ঢাকায় অবস্থিত নরওয়েজিয়ান দূতাবাসের সহায়তায় এবং বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট (বিসিসিটি)-এর আয়োজনে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (আইসিসিসিএডি) এবং অ্যাডামস ফাউন্ডেশন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

‎নরওয়েজিয়ান দূতাবাসের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ড. পারভেজ বলেন, জলবায়ু পরিবর্তন কার্যকরভাবে মোকাবিলা করার জন্য, বিশেষ করে অভিযোজন, ক্ষয়ক্ষতি এবং আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন প্রাপ্তি সংক্রান্ত বিষয়গুলোতে সরকারি কর্মকর্তাদের সক্ষমতা শক্তিশালী করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

‎তিনি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের প্রাতিষ্ঠানিক প্রস্তুতি এবং জলবায়ু সহনশীলতা আরও বাড়ানোর জন্য ভবিষ্যতে এ ধরনের সহযোগিতামূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

‎পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ সাইফুল্লাহ কর্মশালার উদ্বোধন করেন এবং বিসিসিটি-র ব্যবস্থাপনা পরিচালক গাজী মো. ওয়ালিউল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

‎বিশেষ অতিথি হিসেবে সমাপনী অধিবেশনে উপস্থিত ছিলেন ঢাকায় অবস্থিত নরওয়েজিয়ান দূতাবাসের প্রশাসন প্রধান ও চার্জ ডি’অ্যাফেয়ার্স ফ্রেডরিক কার্লসরুড। 

‎কর্মশালায় জলবায়ু-সম্পর্কিত কার্যক্রমে নিয়োজিত সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং সরকারি সংস্থাগুলোর প্রতিনিধিরা একত্রিত হন।

‎রিসোর্স পার্সনদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক কনভেনশন) মির্জা শওকত আলী, উপ-পরিচালক (জলবায়ু পরিবর্তন) মো. মাহমুদ হোসেন, আইসিসিসিএডি-এর উপদেষ্টা ড. ফজলে রাব্বি সাদেক আহমেদ, আইসিসিসিএডি-এর ব্যবস্থাপনা পরিচালক সাকিব হক, বিসিসিটি-এর ব্যবস্থাপনা পরিচালক গাজী মো. ওয়ালিউল হক এবং সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিআরডি)-এর প্রধান নির্বাহী পরিচালক মো. শামসুদ্দোহা।

‎প্রশিক্ষণকালে অর্জিত জ্ঞান ও দক্ষতা প্রয়োগ করে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অংশগ্রহণকারীদের দ্বারা ‘ক্ষয়ক্ষতি মোকাবিলা তহবিল’ (এফআরএলডি)-এর অধীনে দুটি পূর্ণাঙ্গ প্রস্তাবনা প্রস্তুত করা এই কর্মশালার অন্যতম প্রধান অর্জন।

মন্তব্য (০)





image

রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল দ্রুত ঘোষণা করা হবে: ইসি মাছউদ

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলে...

image

মতিঝিল মেট্রো স্টেশনের নিচ থেকে বোমা উদ্ধার

নিউজ ডেস্ক : রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে বো...

image

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ ...

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান উদীয়মান ও আন্ত...

image

মাফিয়া আমলে নির্বাচিত হলেও সাহাবুদ্দিন বর্তমান সরকারের প্...

নিউজ ডেস্ক : বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মাফিয়া সরকারে...

image

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

নিউজ ডেস্ক : গুরুতর স্বাস্থ্যগত কারণে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় ভারপ্...

  • company_logo