ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ভারত সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে নিজ কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
এসময় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির লন্ডনে গোপন বৈঠকের প্রসঙ্গে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি বিদেশে গিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন, এমন সুনির্দিষ্ট খবর পাওয়া যায়নি।’
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূতের সফর ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও ভালো হবে মনে করি।’
ভিসা-সংক্রান্ত জটিলতা কমানোর জন্য পাসপোর্ট ইস্যুতে স্বরাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হয়েছে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক : জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার স্ত...
নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ...
নিউজ ডেস্ক : বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) জ্বালান...
নিউজ ডেস্ক : লিটারপ্রতি জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা ব...
নিউজ ডেস্ক : গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য রাজধান...

মন্তব্য (০)