ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (২২ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন-বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল।
তিনি বলেন, টেক্সটাইল খাতের সমস্যাগুলো অনেক পুরনো যা আগের কোনো সরকারই সমাধান করেনি। সরকার নানা যুক্তিতর্ক পদক্ষেপ নেয়ার পরেও আনুমানিক দেড় বছর সময় লাগতে পারে এ সমস্যাগুলোর সমাধানে। উদ্যোক্তারা সরকারকে এই সময় দিবে বলেও জানান বিটিএমএ সভাপতি।
সরকার আন্তরিক হলে বস্ত্রখাত ঘুরে দাঁড়াবে মন্তব্য করে তিনি বলেন, গ্যাস বিদ্যুতের পাশাপাশি এ খাতের আর্থিক সমস্যা নিয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। ইতোমধ্যে ৫ শতাংশ প্রণোদনা দিচ্ছে সরকার জানিয়ে, নতুন কমিটি আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসবে বলে জানান শওকত আজিজ রাসেল।
সরকার বন্ধ কারখানা চালু করার যে উদ্যোগ নিয়েছে তা সফল হলে ১৫ লাখ মানুষের কর্মসংস্থান হবে বলেও জানান বিটিএমএ সভাপতি।
নিউজ ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচনের সাফল্যের ধারাবাহিকতা বজা...
নিউজ ডেস্ক : জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব (অপারে...
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (দুর্গ...
নিউজ ডেস্কঃ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প...
নিউজ ডেস্কঃ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্...

মন্তব্য (০)