ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) সদস্য দেশগুলোর জন্য ভিসা সহজীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব ইন্দ্র মণি পাণ্ডে।
মঙ্গলবার (২১ জুলাই) বিমসটেক সচিবালয়ে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ-ডিকাব সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
ইন্দ্র মণি পাণ্ডে বলেন, বিমসটেক সদস্য রাষ্ট্রগুলো একটি ভিসা সহজীকরণ স্কিম চূড়ান্ত করার কথা ভাবছে, যেখানে বেশ কিছু প্রস্তাব রয়েছে। যেহেতু এই স্কিমে কী কী অন্তর্ভুক্ত থাকবে সে বিষয়ে সদস্য রাষ্ট্রগুলো এখনও কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি। তাই এই স্কিমে কী থাকতে পারে তা নিয়ে এখন কথা বলা আমার জন্য অনুচিত হবে।
মহাসচিব বলেন, এই উদ্যোগ বাস্তবায়ন হলে সদস্য দেশগুলোর মধ্যে আরও বেশি বাণিজ্য, ভ্রমণ, পর্যটন এবং পারস্পরিক আদান-প্রদান হবে। গত বছর যখন ভিসা বিষয়ক বিশেষজ্ঞ দল বৈঠক করে, তখন তারা সিদ্ধান্ত নিয়েছিল আমরা সদস্যদের মধ্যে ভিসা সহজীকরণের একটি স্কিম নিয়ে একসঙ্গে কাজ করব।
তিনি বলেন, এখন তারা শেষ পর্যন্ত ঠিক কী ধরনের স্কিমে সম্মত হবেন, তা জানতে আমাদের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
বিমসটেক দেশগুলোর বাণিজ্য বাড়ানোর নিয়ে মহাসচিব বলেন, আমরা বেশ আশাবাদী আগামী মাস ও বছরগুলোতে আমরা কিছু চুক্তি চূড়ান্ত করার ক্ষেত্রে আরও অগ্রগতি দেখতে পাব। শুধু এটুকুই বলতে চাই মুক্ত বাণিজ্য চুক্তি-এফটিএ’র অধীনে আলোচনা একটি জটিল প্রক্রিয়া। এমনকি যখন দ্বিপাক্ষিক এফটিএ নিয়ে আলোচনা হয়, তখনও অনেক সময় লেগে যায়।
সার্কের সঙ্গে বিমসটেকের তুলনার প্রশ্নে মহাসচিব বলেন, বিমসটেক ১৯৯৭ সালে প্রতিষ্ঠা করা হয়। দক্ষিণ-পূর্ব এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়াকে একত্রিত করার উদ্দেশ্যে। এটি এমন একটি দৃষ্টিভঙ্গি নিয়ে তৈরি করা হয়েছিল যে, আমাদের একটি প্ল্যাটফর্ম দরকার যেখানে আমরা কৃষি এবং অর্থনৈতিক প্রকৃতি উভয় ক্ষেত্রেই সহযোগিতায় জড়িত হতে পারি।
নিউজ ডেস্ক : রাতের মধ্যে দেশের ৮ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ...
নিউজ ডেস্ক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছে...
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্...
নিউজ ডেস্ক : প্রাথমিক শিক্ষায় ডিজিটাল ব্যবস্থার বিস্তারে শিক...
নিউজ ডেস্কঃ মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম ...

মন্তব্য (০)