ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ প্রযুক্তিকে ভয় নয়, ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে। এমন মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর গুলশানের একটি হোটেলে বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত 'ডিজিটাল জেন্ডার রীতিনীতি: জাতীয় অভিজ্ঞতা ও শিক্ষা বিনিময়' সেমিনারে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তি ও ডিজিটাল মিডিয়ার সঠিক ব্যবহার নিশ্চিত করতে শুধু নারীদের নয়, সবার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা প্রয়োজন। পাশাপাশি, অনলাইন হয়রানি ও নেতিবাচক কনটেন্ট নিয়ন্ত্রণে কার্যকর নীতিমালা ও আইন প্রণয়নের ওপরও জোর দেন তিনি।
অনুষ্ঠানে কিশোরী ও তরুণীদের ডিজিটাল সম্পৃক্ততা, অনলাইন আচরণ এবং ইনফ্লুয়েন্সারদের প্রভাব নিয়ে গবেষণার ফলাফল তুলে ধরা হয়।
আলোচকরা বলেন– নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, নীতিনির্ধারক ও কনটেন্ট নির্মাতাদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি কিশোরী ও তরুণীদের মধ্যে ডিজিটাল সাক্ষরতা এবং সমালোচনামূলক চিন্তার দক্ষতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন আলোচকরা।
নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বল...
নিউজ ডেস্কঃ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ...
নিউজ ডেস্কঃ হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিন...
নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, কাল...
News Desk: Law Minister Asaduzzaman has said that Sheikh Hasina will return t...

মন্তব্য (০)